রবিবার ● ৮ মার্চ ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » চিংম্রংয়ে সাংগ্রাই আয়োজনে উদযাপন কমিটি গঠন
চিংম্রংয়ে সাংগ্রাই আয়োজনে উদযাপন কমিটি গঠন
কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম (চিংম্রং) এলাকায় মারমা সম্প্রদায়ের সর্ববৃহৎ সামাজিক ও ধর্মীয় উৎসব ‘সাংগ্রাই’ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ২০২৬ সালের উৎসবকে বর্ণিল ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে উথোয়াই মং মারমা-কে আহ্বায়ক এবং মংসুই উ মারমা-কে সদস্য সচিব করে একটি শক্তিশালী উদযাপন কমিটি গঠন করা হয়েছে। কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন,
যুগ্ম আহ্বায়ক কার্বারী উসাই মং মারমা,,যুগ্ম সচিব সাচিং উ মারমা ।নবগঠিত কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মারমা সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্য রক্ষায় তিন দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে ১৩ এপ্রিল (সাংগ্রাই বরণ) উৎসবের প্রথম দিনে ঘর-বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। এদিন প্রতিটি বসতবাড়ি থেকে শুরু করে গৃহপালিত সকল প্রাণীকে তাজা ফুল দিয়ে সাজানো এবং ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়ার মাধ্যমে উৎসবের সূচনা হবে।১৪ এপ্রিল (মূল সাংগ্রাই) দ্বিতীয় দিনে পাড়ায় পাড়ায় উৎসবের আমেজ থাকবে তুঙ্গে। এদিন সকালে বিহারে বিহারে ছোয়াইং পূজা (অন্নদান), বুদ্ধ স্নান এবং প্রদীপ প্রজ্বলন করা হবে। এছাড়া সামাজিক দায়বদ্ধতা থেকে বয়োজ্যেষ্ঠদের স্নান করিয়ে আশীর্বাদ গ্রহণ সহ দিনব্যাপী থাকবে বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধুলা ও ধর্মীয় দেশনা গ্রহণ।
১৫ এপ্রিল (জল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান) উৎসবের সমাপনী দিনে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ‘সাংগ্রাই জল উৎসব’।





রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার
রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার
খাগড়াছড়িতে জিপে আগুন
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু
রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত