শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৪ মার্চ ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা
মঙ্গলবার ● ২৪ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা

--- আকতার হোসেন, মিরসরাই :: মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ঝংকার ক্লাবের ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেই সাথে সংস্থা’র কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর লিচুতলা বাজারে অবস্থিত আমজাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী, আলোচনা সভায় বক্তব্য রাখেন- ঝংকারের উচ্চ পরিষদ সদস্য ও সাবেক সভাপতি আ,ক,ম, জান্নাতুল করিম খোকন, সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কাশেম, সাবেক সহসভাপতি হাফেজ আহাম্মদ, সহসভাপতি নজরুল ইসলাম, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরী মানিক, সাংগঠনিক সম্পাদক খোরশেদ হেসেন মিঠু, সাবেক সদস্য হেলাল উদ্দিন, সাহাব উদ্দিন, স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত প্রতিভার সভাপতি গোলাম মর্তুজা ভূঁইয়া, উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকছুদ আলম শাহীন, সংবাদ কর্মী আকতার হোসেন প্রমুখ।

এসময় বক্তারা সংস্থার বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সকলের সম্মতিক্রমে সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ কার্যকরী কমিটি ঘোষণা করেন।
২০২৬-২৭ সালের জন্য গঠিত ১৭ জন বিশিষ্ট কার্যকরী কমিটি’র সদস্যরা হলেন, সভাপতি আবদুল মান্নান, সহ সভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, সহ সাধারণ সম্পাদক বিমল কান্তি কর্মকার, সাংগঠনিক সম্পাদক খোরশেদ হোসেন মিঠু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জনাব আলাউদ্দিন আলো, শিক্ষা ও বৃত্তি সম্পাদক মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন বাপ্পি, দপ্তর সম্পাদক মেজবাউল আলম, কার্য্যকরী পরিষদ সদস্য শামছুল আরেফিন আরিফ।

নবগঠিত কার্যকরী কমিটি’র সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জানান, ঝংকার ক্লাব মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রাচীন সংগঠন। ১৯৮২ সালে ৩৯ জন সদস্য ও সমাজকর্মী নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে সংগঠনে ৬০ জন সদস্য রয়েছে। প্রতিষ্ঠিত হওয়ার পর ১৯৮৪ সালে সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন লাভ করে। তারই ধারাবাহিকতায় আমজাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
ঝংকার ক্লাব সুখে দুঃখে মানুষের পাশে থাকবে, তরুণ সমাজকর্মীদের দায়িত্বশীল ভূমিকায় এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।

ঝংকার ক্লাবের পুনর্মিলনী, আলোচনা সভা, কার্যকরী কমিটি ঘোষণা অনুষ্ঠানে অতিথি, শুভাকাঙ্ক্ষী, সংস্থার সদস্য সহ অর্ধশতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





আর্কাইভ