শিরোনাম:
●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ
রাঙামাটি, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ
বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ

---গত ০৪/০৩/২০২৬ তারিখে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত “রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ ” শিরোনামের ৩১ মার্চ-২০২৬ তারিখে মিডিয়া টুয়েন্টিফোর ডটকম সম্পাদক বরাবর সেলিম মাহমুদ সাগর, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) রাঙামাটি পার্বত্য জেলা প্রেরিত পত্রে সংবাদের প্রতিবাদ জানিয়েছেন।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ লিপি :
সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম পত্রিকায় গত ০৪/০৩/২০২৬ খ্রি. তারিখে “রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদের মাধ্যমে আমার ব্যক্তিগত ও অফিসিয়াল বিষয়ে কিছু সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন বানোয়াট, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রকাশ করায় আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ প্রকাশের পূর্বে প্রতিবেদক আমার সাথে যোগাযোগ না করে ও আমার মতামত বা বক্তব্য গ্রহণ না করে উক্ত মনগড়া সংবাদ প্রকাশ করেছেন। এতে আমার ব্যক্তিগত, সামজিক ও অফিসিয়াল মর্যাদা ও সুনাম ক্ষুণ্ণ হয়েছে যা কোন অবস্থায় কাম্য নয়। উল্লেখ্য যে, একই ধরণের সংবাদ হুবহু কপি করে আরো কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়েছে। এতে প্রতীয়মান হয়যে, একটি স্বার্থন্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার সুনাম ক্ষুণ্ণ করার জন্য অসত্য, বানোয়াট, ও মনগড়া তথ্য দিয়ে সংবাদ প্রচারে লিপ্ত হয়েছেন।

প্রতিবেদক এর বক্তব্য :
গত ০৪/০৩/২০২৬ তারিখে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত “রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ ” শিরোনামের সংবাদটি শতভাগ সত্য।
সরেজমি অনুসন্ধানের পর সংবাদ প্রকাশের পূর্বে প্রতিবেদক (আমি) রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের সাথে যোগাযোগ করেছি, তিনি বাববার আমাকে এড়িয়ে যান ও সংবাদ বিষয়ে তাহার মতামত বা বক্তব্য না দিয়ে আমাদের তার অফিসের সভা কক্ষে বসিয়ে রেখে কাউকে কিছু না জানিয়ে অফিস কক্ষ ত্যাগ করার চেষ্টা করেন। যাহার ভিডিও আমিসহ গণমাধ্যম কর্মীদের কাছে সংগ্রহীত আছে। প্রকাশিত সংবাদটি মনগড়া সংবাদ নয়। সংবাদ প্রকাশ করে কারো কোন ব্যক্তিগত, সামজিক ও অফিসিয়াল মর্যাদা ও সুনাম ক্ষুণ্ণ হোক তাহা কোন অবস্থায় কাম্য নয়।
উল্লেখ্য যে, একই ধরণের সংবাদ কপি করে হুবহু কপি করে আরো কয়েকটি পত্রিকায় প্রকাশিত করেছেন কি-না তা প্রতিবেদক এর জানা থাকার কথা নয়।
দুর্নীতি বিরুদ্ধে এবং জনস্বার্থে দীর্ঘদিন অনুসন্ধানের মাধ্যমে “রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ” সংবাদটি প্রস্তুত এবং প্রকাশ করা হয়েছে।

একটি স্বার্থন্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা নাম ব্যবহার করে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে আসছে।
গত ১৫/০৩/২০২৬ খ্রি. তারিখে সেলিম মাহমুদ সাগর, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) রাঙামাটি পার্বত্য জেলা এর বিরুদ্ধে রাঙামাটি দুর্নীতি দমন (দুদক) কার্যালয়ে রাঙামাটিতে ওএমএস (Open Market Sale) কার্যক্রমে ভুয়া রেজিস্ট্রেশন, মজুদ গরমিল, সরকারি খাদ্যপণ্য আত্মসাৎ ও ভর্তুকির অর্থ দুর্নীতির অভিযোগ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে দুদক এর অনুসন্ধান তদন্তাধীন কার্যক্রম চলমান।
৩১ মার্চ-২০২৬ তারিখে মিডিয়া টুয়েন্টিফোর ডটকম সম্পাদক বরাবর সেলিম মাহমুদ সাগর, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) রাঙামাটি পার্বত্য জেলা প্রেরিত পত্রে সংবাদের প্রতিবাদ পত্রে তিনি অসত্য, বানোয়াট, ও মনগড়া কথা বলেছেন।





আর্কাইভ