রবিবার ● ১৭ মে ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে
রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে
গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি :: ঝালকাঠির রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচদিন ধরে পানি নেই। এই অবস্থায় অনেক রোগী ও স্বজন অভিযোগ করেছেন, পানি না থাকায় গোসল ও শৌচাগার ব্যবহার করা সম্ভব হচ্ছে না। অপরিচ্ছন্ন পরিবেশের কারণে রোগীরা আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন।
রবিবার (১৭ মে) সকাল পর্যন্ত ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে হামের রোগীসহ ৮১ জন রোগী ভর্তি আছে।
রোগী ও স্বজনরা জানান, শৌচাগারে পানি না থাকায় হাসপাতাল থেকে দূরের খালের পানি এনে শৌচাগারে ব্যবহার করতে হচ্ছে। এ ছাড়া হাসপাতাল কোয়ার্টারে বসবাস করা চিকিৎসক-নার্সসহ ৯টি পরিবার তীব্র পানি সংকটে পড়েছে। চার-পাচঁ দিন ধরে গোসল, শৌচাগার ব্যবহার ও প্রয়োজনীয় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব হচ্ছে না। এতে রোগীদের দুর্ভোগ আরও বেড়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রায় ৫৫ বছর আগে স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রতিষ্ঠার সময় স্থাপিত সাবমার্সিবল টিউবওয়েলটি অকেজো হয়ে পড়েছে। কয়েক দফা মেরামত করা হলেও তাতে স্থায়ী সমাধান হয়নি। অন্যদিকে ঝালকাঠি জেলার ভূ-গর্ভস্থ পানির স্তরও নিচে নেমে গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবুল খায়ের রাসেল জানান, দীর্ঘদিন ধরেই টিউবওয়েলটিতে সমস্যা দেখা দিচ্ছিল। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে তিনবার মোটর পরিবর্তন করা হলেও প্রতিবারই তা পুড়ে যায়। বর্তমানে পরীক্ষায় দেখা গেছে, মাটির নিচে পানির স্তর (লেয়ার) পাওয়া যাচ্ছে না।
কর্তৃপক্ষ জানিয়েছে, টিউবওয়েলের পাইপ পরিষ্কারের কাজ শুরু হয়েছে। এতে যদি পানির সমাধান না হয়, তবে বিকল্প হিসেবে হাসপাতালের পুকুর থেকে অস্থায়ীভাবে পানি সরবরাহের ব্যবস্থা করা হবে।





ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়