শুক্রবার ● ১৩ মে ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বজ্রপাতে দুজন নিহত
গাজীপুরে বজ্রপাতে দুজন নিহত

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩০ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বেলা ১.১০মিঃ) গাজীপুরের কাপাসিয়ায় বজ্রপাতে এক কৃষিশ্রমিক ও এক গৃহবধূ মারা গেছেন৷ দুজন আহত হয়েছেন৷
১২ মে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে৷
নিহতরা হলেন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার সাতানা গ্রামের সানাউল্লাহ বেপারীর ছেলে আব্দুস সাত্তার (২৬) এবং কাপাসিয়ার সিঙ্গুয়া পশ্চিম পাড়া গ্রামের কাজল মিয়ার স্ত্রী রবিনা (৪০), আহতরা হলেন, রাজিয়া (৩৫), নিজাম উদ্দিনের মেয়ে মনি (১২)৷
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক মোঃ শাহজাহান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, কৃষি শ্রমিক মো. সাত্তার আলী কাপাসিয়া উপজেলার উত্তরখামের গ্রামের আব্দুর রশীদের জমিতে ধান কাটছিল৷ বৃস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান৷
অপরদিকে, প্রায় একই সময় গৃহবধূ রুবিনা মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন৷ বজ্রপাতের কারনে উভয়ের বুক ঝলসে গেছে৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে৷ নিহতদের স্বজনেরা লাশ দাফনের প্রস্তুতি নিচ্ছে৷





গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন