শিরোনাম:
●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » খেলা » গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
প্রথম পাতা » খেলা » গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ

--- মুহাম্মদ আতিকুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার : গাজীপুরের পুবাইলে বেসরকারি বিদ্যালয় (কেজি স্কুল) শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা, শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও মানসিক বিকাশের লক্ষ্যে জার্সি ও ফুটবল বিতরণ করা হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের পক্ষ থেকে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুরের পুবাইল থানার মিরের বাজার কামারগাঁও এলাকার আমির উদ্দিন মুন্সি স্কুল অ্যান্ড কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে এ জার্সি ও ফুটবল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন কেজি স্কুলের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের পূবাইল থানা সভাপতি মোঃ মাসুদুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাশিমপুর গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক, কোনাবাড়ী ডিগ্রি কলেজের সভাপতি এবং গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের উপদেষ্টা মেহনাজ সরকার শিল্পী।

উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন পুবাইল থানা বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন সিকদার বকুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুবাইল থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সরকার এবং সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া।

এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের সভাপতি মোঃ আজিজুল ইসলাম মানু, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ রওনাক উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকারা।

প্রধান অতিথি মেহনাজ সরকার শিল্পী তার বক্তব্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ছেলেমেয়েদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।

তিনি আরো বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের গাজীপুর মহানগরের ৫৭ টি ওয়ার্ডে খেলার মাঠ নির্মাণের নির্দেশ দিয়েছেন। আমি আশা করি অতি তাড়াতাড়ি এ মাঠগুলো উপহার দিতে পারবো। গাজীপুর সিটি কর্পোরেশন এ মাঠগুলো উপহার দিবে

গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের সভাপতি মোঃ আজিজুল ইসলাম মানু বলেন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মেহনাজ সরকার শিল্পী। তিনি মানবিক মা। আমাদের কেজি স্কুলের প্রতি অগাধ ভালোবাসা, মায়েদের প্রতি ভালোবাসা, এই শিশুদের প্রতি ভালোবাসা আছে। আমরা এপর্যন্ত মহানগরের সহস্রাধিক কেজি স্কুলে ক্রীড়া সামগ্রী, জার্সি, বল দিয়েছি। আবার গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ হতে যা আসবে ছাত্রদের কল্যাণে তার বিতরণ করা হবে।
গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ রওনাক উদ্দিন বলেন, অনুষ্ঠানের প্রধান অতিথি মেহনাজ সরকার শিল্পী। তিনি গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনেরও উপদেষ্টা। তিনার সর্বাত্মক সহযোগিতায় প্রতিটি ওয়ার্ডে যাতে একটি করে খেলার মাঠ স্থাপিত হয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা যাতে বাস্তবায়ন হয় সে প্রচেষ্টা আমাদের পক্ষ থেকে তিনি করবেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বাড়ার পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে। তাই শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করতে ক্রীড়া সামগ্রী বিতরণের মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরে শতাধিক কেজি স্কুলের শিক্ষার্থীদের মাঝে জার্সি ও ফুটবল বিতরণ করা হয়। ক্রীড়া সামগ্রী পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করা এবং সুস্থ-সবল প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।





খেলা এর আরও খবর

রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা

আর্কাইভ