মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে জিপে আগুন
খাগড়াছড়িতে জিপে আগুন
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পৌর শহরে কে এইচ টি সি হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটি জিপ গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
গত রাতে পুড়ে যায় গাড়িটি। এতে গাড়িটি পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গাড়িটি পুড়ে যাওয়ায় জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন গাড়ির মালিক মোহাম্মদ শাহীন।
জানা গেছে, মোহাম্মদ শাহীন জিপ গাড়িটি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গাড়িটি ছিল তাঁর পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম। কিন্তু দুর্বৃত্তদের দেওয়া আগুনে গাড়িটি পুড়ে যাওয়ায় এখন পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন তিনি।
গাড়িটি পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আকস্মিক এ ঘটনায় আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন শাহীন। জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে কীভাবে সংসার চালাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত শাহীনের পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩