শিরোনাম:
●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৫ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে দুই যুবককে কুপিয়ে হত্যা
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে দুই যুবককে কুপিয়ে হত্যা
রবিবার ● ১৫ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে দুই যুবককে কুপিয়ে হত্যা

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১ জ্যৈষ্ঠ ১৪২৩: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৫মিঃ)  গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর এরশাদনগর এলাকায় ধারালো অস্ত্রে কুপিয়ে দুই যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ নিহতদের মধ্যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের এক নেতা রয়েছেন৷

১৫ মে রবিবার সকালে পুলিশ লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে৷ খবর পেয়ে গাজীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিআইবি) অতিরিক্ত পুলিশ সুপার এ আর এম আলিফ, র‌্যাব সদস্য ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷

নিহতরা হলেন- এরশাদনগর এলাকার ৪নং ব্লকের আলাউদ্দিনের ছেলে শরিফুল ইসলাম শরিফ (৩২)৷ তিনি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের গাজীপুর মহানগরের ৪৯নং ওয়ার্ডের সভাপতি ছিলেন৷ অপরজন হলেন- একই এলাকার বাসিন্দা জনৈক হারুনের ছেলে জুম্মন মিয়া (২৬)৷ তিনি স্থানীয় একটি টুপি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন৷

পুলিশ ও নিহতদের স্বজনরা জানান, শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে এরশাদনগর ৫নং এলাকায় শামীম ও হাসান নামের দুই বন্ধু শরিফুল ইসলামকে ডেকে নেন৷ জুম্মন শরিফের সহযোগী৷ বাসার পাশ থেকে তাকেও নিয়ে যান শামীম ও হাসান৷ এরপর থেকে শরিফ ও জুম্মন নিখোঁজ ছিলেন৷ সকালে স্থানীয়রা তাদের লাশ দেখে পুলিশে খবর দেয়৷

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত পুলিশ সুপার এ আর এম আলিফ জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড৷ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ জোড়া হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷ ঘটনাস্থল থেকে চার জোড়া সেন্ডেল, মাথার একটি ক্যাপ, একটি স্ক্রু ডাইভার এবং পাশের পুকুর থেকে প্রায় দুই ফিট লম্বা একটি ছুরি উদ্ধার করা হয়েছে৷

তিনি আরো জানান, শরিফকে ডেকে নেওয়ার পর তাদের বাড়ির প্রধান ফটক বাইরে থেকে তালা মারা ছিল৷

নিহত শরিফুল ইসলামের সুইটি (১৩) এবং সোহানা (৭) নামের দুই মেয়ে সন্তান রয়েছে৷ এ ছাড়া তাদের বাড়ির বাহিরের দিকে সিসি ক্যামেরা লাগানো রয়েছে৷

নিহত শরীফের মেয়ে সুইটি আক্তার  জানান, রাত ১২টার দিকে তার বাবাকে বাসা থেকে ডেকে নিয়ে যায় ৪-৫ জন লোক৷ পরে তাকে এরশাদ নগরের বিলের পাড়ে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে৷ এ ঘটনা দেখে ফেলায় আমার বাবার বন্ধু জুম্মনকেও হত্যা করা হয়৷ তিনি তার বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন৷

টঙ্গী থানার এসআই জহিরুল ইসলাম জানান, সকাল ৭টার দিকে এরশাদনগর এলাকার একটি রাস্তার পাশে জুম্মন ও পাশের জলাশয়ে শরিফের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়৷ খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করা হয়৷ নিহত জুম্মনের মাথা দ্বিখন্ডিত এবং শরিফুলের ঘাড়সহ উভয়ের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে৷ কে বা কারা কখন তাদের হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে৷ লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)