শিরোনাম:
●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
রাঙামাটি, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৭ মে ২০১৬
প্রথম পাতা » পাবনা » সাহাবুল চেয়ারম্যানের অসমাপ্ত কাজ রানা সরদার সমাপ্ত করবে
প্রথম পাতা » পাবনা » সাহাবুল চেয়ারম্যানের অসমাপ্ত কাজ রানা সরদার সমাপ্ত করবে
মঙ্গলবার ● ১৭ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাহাবুল চেয়ারম্যানের অসমাপ্ত কাজ রানা সরদার সমাপ্ত করবে

---

এএ আজাদ হান্নান ,ঈশ্বরদী প্রতিনিধি :: (৩ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৪.৫৫মিঃ) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঈশ্বরদীর ১ নং সাঁড়া ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের সম্ভাবনাময় প্রার্থী হয়েছেন এমদাদুল হক রানা৷ রানা সাবেক চেয়ারম্যান সাহাবুল আলম সরদার ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাজাহান আলী সানা সরদারের ছোট ভাই৷ পেশাগতভাবে একজন সফল ব্যবসায়ী৷ রাজনৈতিকভাবেও উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি৷ এখানেও তিনি সফল ভাবে কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন থেকে৷ দু’ভাইয়ের মৃত্যুর পর রানা উপলব্ধি করেন যে, তার প্রয়াত দু’ভাই এলাকার মানুষের জন্য সাধ্যমত অনেক কাজ করেছেন৷ এলাকার উন্নয়নসহ সেবামুলক কাজ করার জন্যই তারা জনপ্রিয় হয়েছেন৷ এলাকার মানুষ এখনও তাদের সম্মানের সাথে স্মরণ করেন৷ এ অবস্থায় তাদেরকে এলাকার মানুষের মধ্যে স্বরণীয় করে রাখতে,ভাইদের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে এবং নিজেকে মানুষের জন্য কাজ করতে ও মানুষের ভালবাসা অর্জন করতেই দলীয় প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ গ্রহন করেছেন৷ প্রার্থী হওয়ার পর থেকেই এলাকার মানুষ তাকে ভালভাবে গ্রহন করেছেন৷ এজন্য রানা প্রতিদিন গনসংযোগ, উঠোন বৈঠকসহ নানা কর্মসুচি অব্যাহত রাখায় এলাকায় নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়েছে৷ অনেকটা পরিস্কার হতে চলেছে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সম্ভাবনার বিষয়টি ৷ অনেকের মুখেই রানার বিজয় নিশ্চিত হবে বলে শোনা যাচ্ছে ৷ সোমবার বিকালে আড়াম বাড়িয়ার নদীভাঙ্গন এলাকায় রানার ধারাবাহিক কর্মসুচির আওতায় বৃহত্‍ পরিসরে উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়৷ এ বৈঠকে সভাপতিত্ব করেন হিন্দুকুলের নেতা শ্রী জগনাথ মাস্টার৷প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, রানা সরদার ৷ অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিএম কলেজের অধ্যৰ আরজান আলী, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আকলাকুর রহমান রিপন, সাবেক সাধারণ সম্পাদক আঃ রশীদ, আ’লীগ নেতা আলী আকবর শেখ এবং মেম্বার প্রার্খী আলম সরদার ,১নং সাঁড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি স্বজন সরদার, যুবলীগনেতা এখলাছুর রহমান বাবু, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম ও ছাত্রলীগ নেতা শিমুল আলী ৷ বক্তারা বলেন, প্রায় মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে রানা নিশ্চিত বিজয়ী হবেন৷ এর পরও যে কোন উপায়ে ভোটারদের ভালোবাসা অর্জনের মাধ্যামে বিজয়ী হওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে৷ বৈঠকে প্রার্থী এমদাদুল হক রানা সরদার সাঁড়া ইউনিয়নবাসীকে শ্রদ্ধার সাথে স্বরণ করে নৌকা প্রতিকে ভোট প্রদানের মাধ্যামে তাকে বিজয়ী করে সাঁড়া ইউনিয়নের উন্নয়ন এবং জনসেবা করার সুযোগ দেওয়ার অনুরোধ জানান৷





আর্কাইভ