শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৭ মে ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড
মঙ্গলবার ● ১৭ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাসন সড়ক এলাকায় মীম গ্রুপের আলেমা টেক্সটাইল নামে একটি পোশাক তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে রপ্তানির জন্য রাখা তৈরি পোশাক ও যন্ত্রপাতি পুড়ে প্রায় ৫৫-৬০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছে কারখানা কর্তৃপক্ষ৷

কারখানা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে ৭তলা ভবনের ওই পোশাক কারখানাটির সবার উপরের তলায় আগুনের সূত্রপাত হয়৷ মুহূর্তেই তা পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে৷

পরে শ্রমিকরা প্রথমে কারখানার নিজস্ব ব্যবস্থায় তা নেভানোর চেষ্টা করেন৷ কিন্তু তাদের ফায়ার হাইড্রেন্টের ফায়ার ফাইটিং পাম্প বিকল হয়ে পড়ায় আগুন মুহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়৷ আগুন নেভাতে জয়দেবপুর, টঙ্গী, উত্তরা, সাভার, ইপিজেডসহ বিভিন্ন স্থান থেকে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করে রাত পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন৷

কারখানার চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান ও ব্যবস্থাপক মোঃ আবু তাহের দাবি করে বলেন, ভবনের সপ্তম তলায় রপ্তানির জন্য তৈরি করা পোশাক শিপমেন্টের জন্য অপেক্ষমান ছিল৷ সেখানে বিপুল পরিমাণ টি-শার্ট, পলো শার্টসহ বিভিন্ন তৈরি পোশাক এবং প্রায় চারশর মতো মেশিন পুড়ে তাদের ৫৫-৬০ কোটি টাকা ক্ষতি হয়েছে৷

এছাড়া সেখানে বিপুল পরিমাণ পোশাক তৈরির ফেব্রিক্সও ছিল৷ আগুনে তৈরি করা সব পোশাক ও ফেব্রিক্স পুড়ে গেছে৷

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ আক্তারুজ্জামান বলেন, প্রথম দিকে পানি সংকটের কারণে আগুন নেভাতে সমস্যা হয়েছিল৷ পরে মধ্যরাতের দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও ভোরের দিকে আগুনে ভবনের একাংশের শেড ধসে পড়ে৷ তবে এখন বিপদ মুক্ত ৷

তিনি আরও বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে৷ তদন্তের পরই আগুন লাগার কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে৷

এ ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি৷





আর্কাইভ