শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২ জুন ২০১৬
প্রথম পাতা » খেলা » ৪ জুন গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতার সমাপনী
প্রথম পাতা » খেলা » ৪ জুন গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতার সমাপনী
বৃহস্পতিবার ● ২ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৪ জুন গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতার সমাপনী

---ক্রীড়া প্রতিবেদক :: (১৯ জ্যৈষ্ট ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.৪০মিঃ) আগামী শনিবার ৪ জুন গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতা (জাতীয় পর্যায়) সমাপনী অনুষ্ঠিত হবে। সেই আয়োজনকে সামনে রেখে ২ জুন, বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদ এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতা (জাতীয় পর্যায়) সমাপনী আয়োজন সম্পর্কে লিখিত বক্তব্য পাঠ করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) অশোক কুমার বিশ্বাস। এ ছাড়া সমাপনী অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান দ্য ব্লেজার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) যুগ্ম সচিব ও গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতা কর্মসূচি পরিচালক দীল মোহাম্মদ বক্তব্য রেখেছেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) নারায়ণ চন্দ্র দেবনাথসহ অন্যান্য কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) অশোক কুমার বিশ্বাস বলেছেন, ‘গ্রাম-বাংলার ক্রীড়াঙ্গনের হারানো গৌরব ফিরিয়ে আনতে সরকার ৩ বছর মেয়াদী গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতা কর্মসূচি গ্রহণ করেছে। ৪ জুন ২০১৬, শনিবার দিনব্যাপী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতা (জাতীয় পর্যায়) সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই আয়োজনে ৭টি বিভাগীয় দলের ২ শতাধিক ক্রীড়াবিদ অংশ নেবেন।

খেলার বিষয় গুলো হলো বালক (দলীয়) : হা-ডু-ডু, দাঁড়িয়াবান্ধা, সাতচাড়া; বালক (একক) : মোরগলড়াই, তৈলাক্ত বাঁশে ওঠা; বালিকা বিভাগে দলীয় ইভেন্টগুলো হচ্ছে গোল্লাছুট, বউ-চি, কানামাছি ভোঁ ভোঁ এবং একক ইভেন্ট এক্কা-দোক্কা, দড়িলাফ।’

এক প্রশ্নের উত্তরে সচিব (যুগ্ম সচিব) অশোক কুমার বিশ্বাস বলেছেন, ‘এই প্রতিযোগিতায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল ও সিলেট এই ৭ বিভাগের সেরা ২১০ জন ক্রীড়াবিদ অংশ নেবেন। অংশগ্রহণকারী প্রতি দলে থাকছে মোট ৩০ জন খেলোয়াড়। এদের মধ্যে ১৫ জন বালক ও ১৫ জন বালিকা। এ ছাড়া প্রতি দলে মোট ৩ জন করে কর্মকর্তা রয়েছেন।’

অপর এক প্রশ্নের উত্তরে সচিব (যুগ্ম সচিব) অশোক কুমার বিশ্বাস বলেছেন, ‘এই কর্মসূচির জন্য ৬ কোটি ৬৬ লাখ ৩৫ হাজার টাকা ৩ আর্থিক বছরে বরাদ্দ রাখা হয়। প্রথম অর্থবছর ২০১১-১২ এ ১৮টি জেলার ১৪৭টি উপজেলা ও ১৩৬৬ ইউনিয়নে ২ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা; দ্বিতীয় অর্থবছরে (২০১২-১৩) মোট ২৩টি জেলার ১৮৫টি উপজেলা এবং ১৭৮৭টি ইউনিয়নে জন্য ২ কোটি ২৭ লাখ ৪০ হাজার টাকা এবং তৃতীয় অর্থাৎ শেষ অর্থ বছরে (২০১৩-১৪) অবশিষ্ট ২৩টি জেলায় ১৫০টি উপজেলা ও ১৩৯২ ইউনিয়নে ২ কোটি ১১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয় করা হয়েছে।





খেলা এর আরও খবর

দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল

আর্কাইভ