শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২ জুন ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ড্রেজারের বালিতে শিশু নিখোঁজের অভিযোগ
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ড্রেজারের বালিতে শিশু নিখোঁজের অভিযোগ
বৃহস্পতিবার ● ২ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে ড্রেজারের বালিতে শিশু নিখোঁজের অভিযোগ

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৯জ্যৈষ্ঠ ১৪২৩বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৫মিঃ)  গাজীপুরের কোনাবাড়ির জরুন এলাকায় ড্রেজার দিয়ে বালি ফেলার সময় পানি ও বালির নিচে তলিয়ে এক শিশু নিখোঁজের অভিযোগ উঠেছে৷

খবর পেয়ে ২ জুন বৃহস্পতিবার সকাল থেকে জয়দেবপুর ফায়ার সার্ভিস কর্মীরা বালি সরিয়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন৷

নিখোঁজ ওই শিশুর নাম শ্রীবাস চন্দ্র দাস (১০)৷ তার বাবা নিরঞ্জন চন্দ্র দাস ও মা গীতা রাণী দাস স্থানীয় জরুন এলাকার স্ট্যান্ডার্ড গ্রুপের একটি পোশাক কারখানায় চাকরি করেন৷ তাদের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর থানার চরবালু বান্দা এলাকায়৷ তারা জরুন এলাকার আরিফুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন৷

নিখোঁজ শিশুর বাবা নিরঞ্জন আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, তার ছেলে শ্রীবাস স্থানীয় বর্ণমালা আইডিয়াল একাডেমিতে প্রথম শ্রেণিতে লেখাপাড়া করত৷ বুধবার দুপুরে স্কুল থেকে কোচিং সেরে তার সহপাঠী আরিফ, রাকিব, সজল, শাওনের সঙ্গে জরুন পূর্বপাড়া এলাকায় খেলতে যায়৷ সেখানে ড্রেজার দিয়ে একটি জলাশয় ভরাটের কাজ চলছিল৷ পাইপ দিয়ে যেখানে বালি মিশ্রিত পানি পড়ছিল সেখানে তারা খেলা করতে নামে৷ একপর্যায়ে শ্রীবাস ও আরিফ বালিমিশ্রিত পানিতে তলিয়ে যেতে থাকে৷ এ সময় আরিফ ওঠে আসতে পারলেও শ্রীবাস তলিয়ে যায়৷ বুধবার সন্ধ্যায় শ্রীবাস বাসায় না আসায় তার সহপাঠীদের কাছে খোঁজ নেওয়া হয়৷ তখন শ্রীবাস বালিতে তলিয়ে গেছে বলে তারা জানায়৷ এ ঘটনার পর স্ট্যান্ডার্ড গার্মেন্টস কারখানার লোকদের বালি ভরাটের জায়গার নিখোঁজ শ্রীবাসকে খোঁজাখুঁজির অনুরোধ করে৷ কিন্তু রাতে তাদের অনুরোধ রাখেনি কর্তৃপক্ষ৷

স্থানীয় অধিবাসী লাল চান ও সাইফুল ইসলাম জানান, এলাকাবাসীর অনুরোধের প্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষ ভোর ৬টা থেকে নিখোঁজ শ্রীবাসকে বালি ভরাটের স্থানে খোঁজার অনুমতি দেয়৷ সকাল ৮টার দিকে গাজীপুর দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছলেও তারা উদ্ধার কাজ করেনি বলে এলাকাবাসী অভিযোগ করেছেন৷ তবে, সাংবাদিকরা দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছলে দমকল কর্মীরা উদ্ধার তত্‍পরতা শুরু করেন৷

এ ব্যাপারে গাজীপুর দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন  জানান, তাদের যথাসময়ে এ বিষয়টি কেউ অবহিত করেনি৷ এলাকাবাসীর অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, সকাল ৮টা থেকে তারা উদ্ধার তত্‍পরতা শুরু করেছেন৷ দুপুর আড়াইটার দিকেও শ্রীবাসের কোনো সন্ধান পাওয়া যায়নি৷ তত্‍পরতা অব্যাহত রয়েছে৷

তাত্‍ক্ষণিকভাবে স্ট্যান্ডর্ড গার্মেন্টস কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি৷





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)