সোমবার ● ১৩ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে নিহত পুরোহিতের বাড়িতে ন্যাপ নেতৃবৃন্দ
ঝিনাইদহে নিহত পুরোহিতের বাড়িতে ন্যাপ নেতৃবৃন্দ
ঝিনাইদহ প্রতিনিধি :: (৩০ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.০৯মিঃ) ন্যাপ সভাপতি পংকজ ভট্টাচার্য সোমবার ঝিনাইদহ সদর উপজেলার কোরাতিপাড়া গ্রামে দুর্বৃত্তদের হাতে খুন হওয়া পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীর বাড়িতে যান৷ তিনি পুরোহিতের পরিবারবর্গকে শানত্মনা দিয়ে সমবেদনা জ্ঞাপন করেন৷
এ সময় মুক্তিযুদ্ধ যাদুঘর এর ট্রাষ্ট্রি তারেক আলী, ন্যাপ নেতা হাফিজ ফারুক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সহ-সভাপতি তৈয়ব আলী জোয়ার্দ্দার, ন্যাপ নেতা আনোয়ারুল ইসলাম, লুত্ফর রহমান মনোজ, আবু বকরসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন৷
ন্যাপ সভাপতি পংকজ ভট্টাচার্য বলেন, দেশ ব্যাপী সন্ত্রাস ও জঙ্গীবাদের উত্থান ঐক্যবদ্ধ ও সামাজিক ভাবে প্রতিহত করতে হবে৷ তিনি বলেন দেশে গনতান্ত্রিক ধারা বজায় রাখতে জামায়াত শিবিরসহ প্রতিক্রিয়াশীল গোষ্ঠির রাজনীতি নিষিদ্ধ করতে হবে৷ ন্যাপ সভাপতি পংকজ ভট্টাচার্য পুরোহিত হত্যা ঘটনার সুষ্ঠ ও নিরপেক্ষ তদনত্ম দাবী করে দ্রুত অপরাধীদের বিচারের আওতায় আনার কথা বলেন৷
উল্লেখ্য, গত ৭ জুন মঙ্গলবার সকালে বাড়ি থেকে নলডাঙ্গা সিদ্বেশ্বরী মন্দিরে পুজা দিতে যাওয়ার সময় মহিষা ভাগাড় বিলে নিয়ে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গলা কেটে নৃসংশভাবে হত্যা করে৷ উলেস্নখ্য গত মঙ্গলবার (৭ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের মহিষারভাগাড় বিলে আনন্দ গোপাল গাঙ্গুলী ওরফে নন্দকে (৭০) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা৷ আনন্দ গোপাল সদর উপজেলার কোরতিপাড়া গ্রামের মৃত সত্য গোপালের ছেলে৷
এ হত্যাকান্ডের পর আইএস এর নামে দায় স্বীকার করা হয়৷ ঘটনার পর দিন ভারতীয় দুতাবাসির দুই কর্মকর্তা নিহতর বাড়িতে আসেন৷ এ ছাড়া সরকারের প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের প্রতিনিধি দল নিহতর পরিবারকে সমবেদনা জানাতে কোরাতিপাড়া গ্রাম পরিদর্শন করেন৷
তাছাড়া ১৪.০৬.২০১৬ ইং মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রী মোঃ নাসিম ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নিহত পুরোহিতের বাড়িতে আসবেন৷ সেখানে তারা এক শানত্মি সমাবেশে যোগদান করবেন বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা