শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৯ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে স্কুলছাত্রীকে হত্যার দায়ে যুবকের ফাঁসি
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে স্কুলছাত্রীকে হত্যার দায়ে যুবকের ফাঁসি
রবিবার ● ১৯ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে স্কুলছাত্রীকে হত্যার দায়ে যুবকের ফাঁসি

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (৫আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.৫২মিঃ) গাজীপুরে স্কুলছাত্রী কবিতা দাশকে হত্যার দায়ে এক যুবককে ফাঁসির আদেশ ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত৷

১৯ জুন রবিবার বেলা পৌনে ১১টায় গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক জনাকীর্ন আদালতে এ রায় প্রদান করেন৷

এ সময় দণ্ডপ্রাপ্ত আসামি বিক্রম চন্দ্র সরকার ওরফে বিজয় সরকার (২৫) আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিল৷ সে কালিয়াকৈর উপজেলার ছোট কাঞ্চনপুর গ্রামের রামপদ সরকারের ছেলে৷

গাজীপুর জজ কোর্টের পিপি এডভোকেট মোঃ হারিছ উদ্দিন আহমেদ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ২০১৫ সালের ১৩ অক্টোবর গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় স্থানীয় বিজয় স্বরণী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী কবিতা দাসকে (১৪) ছুরিকাঘাত করে বিক্রম চন্দ্র সরকার৷

গুরুতর আহত কবিতাকে সহপাঠী ও স্থানীয়রা উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্‍সক তাকে মৃত ঘোষণা করেন৷ এ ঘটনার পর স্থানীয়রা বিক্রমকে আটক করে পুলিশে সোপর্দ করে৷

ওই দিনই নিহতের বাবা সাগর মনি দাস বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন৷ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আতিকুর রহমান তদন্ত শেষে ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি বিজয় সরকারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন৷

পরে মামলায় বিক্রম সরকার ওরফে বিজয় সরকারকে দোষী সাব্যস্ত করে ১৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে রবিবার বিজ্ঞ আদালত আসামিকে ফাঁসি ও ১০ হাজার টাকা জরিমানা করেন৷

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি এডভেকেট হারিছ উদ্দিন আহমেদ আর আসামি পক্ষে ছিলেন এডভোকেট ফজলুল হক৷

গাজীপুর কোর্ট পুলিশের পরিদর্শক রবিউল ইসলাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, কবিতা মানিকগঞ্জের সাটুরিয়া থানার রামরাবন এলাকার সাগর চন্দ্র মনি দাসের মেয়ে৷ সে কালিয়াকৈরের বিজয় স্বরণী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্রী ছিল৷ বিদ্যালয়ে আসা যাওয়ার পথে বিক্রম বিভিন্ন সময় তাকে উত্ত্যক্ত করত৷

এ বিষয়ে অভিভাবকদের কাছে অভিযোগ দেওয়ার পর বিক্রমকে শাসন করা হয়৷ এ কারণে ক্ষিপ্ত হয়ে ২০১৫ সালের ১৩ অক্টোবর দশম শ্রেণির টেস্ট পরীক্ষায় অংশ নিতে গেলে বিক্রম বিদ্যালয়ের গেটের সামনে কবিতাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে৷ গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‍সক তাকে মৃত ঘোষণা করেন৷

এ সময় স্থানীয়রা বিক্রমকে আটক করে পুলিশে সোপর্দ করেন৷ পরে নিহতের বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করলে পুলিশ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেয়৷ আদালত উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে রবিবার বিক্রমের ফাঁসির রায় ঘোষণা করেন৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ