মঙ্গলবার ● ২১ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জে ভ্রাম্যমান আদালত : হোটেল মুন ষ্টার’কে জরিমানা
নবীগঞ্জে ভ্রাম্যমান আদালত : হোটেল মুন ষ্টার’কে জরিমানা
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: বর্তমান সময়ে মধুমাসের বিভিন্ন জাতের ফলের ফরমালিন পরীক্ষার জন্য নবীগঞ্জ শহরে ফরমালিন ও ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে৷ ২০ জুন সোমবার সকালে ভ্রাম্যমান আদালতের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ’র নেতৃত্বে বিএসটিআই’র টিম সাথে নিয়ে শহরের বিভিন্ন দোকানে এ অভিযান চালানো হয়৷ অভিযানে শহরের ফলের দোকানগুলো থেকে বিভিন্ন জাতের ফলের নমুনা সংগ্রহ করে তা বিএসটিআইতে পরীক্ষা করা হয়৷ এর মধ্যে কোনটিতেই ফরমালিনের কোন অস্তিত্ব পাওয়া যায়নি৷ পরে শহরের মুন ষ্টার হোটেলে ইফতার সামগ্রী খোলামেলা পরিবেশে ডেকে না রাখায় হোটেল মালিকের নিকট নগদ ৫শত টাকা জরিমানা আদায় করা হয়৷ এবং ইফতার সামগ্রীগুলো জব্দ করা হয়৷ অপর দিকে, মুন ষ্টার হোটেলের পার্শে রায় টেড্রার্স ও জননী এন্ড শংকরী চাউলের আড়ত্ এর ব্যবসায়ীকে লাইসেন্স নবায়ন না করায় আটক করা হয়৷ পরে ৭ দিনের মধ্যে লাইসেন্স করবে মর্মে মুচলেকায় মুক্ত করা হয়৷ ভ্রাম্যমান আদালত অভিযানে ছিলেন, সিলেট বিএসটিআই’র পরিদর্শক আজিজুল হাকিম, নবীগঞ্জ সেনেটারী অফিসার নূরে আলম সিদ্দিকী, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের আল-আমীন, তাদের সহযোগীতা করেন থানার একদল পুলিশ সদস্য৷
মধু মাসের ফলের ফরমালিনের নিরব আতংকে ছিলেন নবীগঞ্জবাসী৷ ভ্রাম্যমান আদালত এ অভিযানে পরীক্ষায় ফরমালিন না পাওয়ায় অনেকটা সন্দেহ ছাড়াই ফল কিনতে পারবেন বলে স্বস্থি ফিরে এসেছে জনমনে ৷





অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই