মঙ্গলবার ● ২১ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

গাজীপুর জেলা প্রতিনিধি::(৭ আষাঢ় ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৫মিঃ)গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত৷ রায়ে একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়৷২১ জুন মঙ্গলবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিজ্ঞ বিচারক মোঃ ইকবাল হোসেন জনাকীর্ন আদালতে এ রায় ঘোষণা করেন৷
দণ্ডপ্রাপ্ত আসামির নাম মোঃ কামাল হোসেন (৪০)৷ তিনি গাজীপুরের শ্রীপুর থানার কাওরাইদ গ্রামের ধনু মোড়লের ছেলে৷
গাজীপুর আদালতের এসআই মোঃ মনজুরুল হক জানান, ২০১১ সালের ৩০ এপ্রিল পারিবারিক কলহের জের ধরে স্বামী কামাল হোসেন তার স্ত্রী শহিদা বেগম (৩০) কে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে৷
এ ঘটনায় নিহতের ভাই মোঃ আব্দুল গফুর বাদি হয়ে কামাল হোসেনকে আসামি করে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন৷ নিহত শহিদা তার স্বামীর সঙ্গে দুই সন্তান নিয়ে গাজীপুর মহানগরীর খাইলকুর এলাকার নুরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন৷
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম-২ ওই বছরের ৩০ জুন আসামি কামাল হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন৷ ৯ জন স্বাক্ষীর সাক্ষ্য শেষে মঙ্গলবার বিচারক ওই রায় ঘোষনা করেন৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)