মঙ্গলবার ● ২১ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা
গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি (৭ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৩৩মিঃ) গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা করেছেন ব্যবসায়ীরা৷
২১ জুন মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে৷ হামলাকারীরা ভ্রাম্যমাণ আদালতের একটি গাড়ি ভাঙচুর করেন৷
গাজীপুরের বাজার কর্মকর্তা আব্দুস সালাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রোজিনা সুলতানা মঙ্গলবার সকালে চান্দনা চৌরাস্তা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন৷ ওই বাজারের গোবিন্দ ট্রেডার্সে অভিযানকালে মেয়াদ উত্তীর্ণ পণ্য মজুত এবং মূল্যতালিকা না থাকায় ওই দোকানিকে জরিমানা করেন৷ একপর্যায়ে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালায় ওই দোকানের লোকজন ও বাজারের অন্য ব্যবসায়ীরা৷ এ সময় ভ্রাম্যমাণ আদালতের একটি গাড়ি ভাঙচুর করা হয়৷ পরে পুলিশের সহায়তায় তারা ওই স্থান ত্যাগ করেন৷





অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই