শুক্রবার ● ১ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে পোশাক শ্রমিককে জবাই করা হত্যা
গাজীপুরে পোশাক শ্রমিককে জবাই করা হত্যা
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৭ আষাঢ় ১৪২৩বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০০মিঃ) গাজীপুরের কালিয়াকৈরে এক পোশাক শ্রমিককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা৷
১ জুলাই শুক্রবার সকালে পুলিশ কালিয়াকৈর উপজেলার কলাবাধা এলাকা থেকে লাশটি উদ্ধার করেছে৷
নিহতের নাম মাহমুদুর রহামন দিপু (৩০)৷ তিনি কালিয়াকৈর উপজেলার রহমত টেক্সটাইল মিলস লিমিটেড কারখানায় শ্রমিক ছিলেন এবং টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়ান এলাকার জহিরুল ইসলাম ছেলে৷
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ ফাইজুর রহমান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, দিপু কলাবাধা এলাকায় ভাড়া থেকে ওই কারখানায় চাকরি করত৷ বৃহস্পতিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে জবাই করে হত্যার পর লাশ বাড়ির পাশে ফেলে রাখে৷ শুক্রবার ভোরে স্থানীয়রা লাশ দেখে থানায় খবর দেয়৷ পরে সকাল সাড়ে ৫টার দিকে লাশ উদ্ধার গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)