শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সীমান্ত আটকে দেয়ার হুমকি ভারতের
প্রথম পাতা » অপরাধ » সীমান্ত আটকে দেয়ার হুমকি ভারতের
রবিবার ● ৩ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সীমান্ত আটকে দেয়ার হুমকি ভারতের

---অনলাইন ডেস্ক :: বাংলাদেশে হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত না হলে প্রয়োজনে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত আটকে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিল ভারতের ক্ষমতাসীন দল বিজেপি।

গতকাল ১ জুলাই শুক্রবার পশ্চিমবঙ্গের কোলকাতায় বাংলাদেশে সংখ্যালঘু হত্যার প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ মিছিলে ওই হুঁশিয়ারি দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ না হলে মৈত্রী এক্সপ্রেসও বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও রক্তের বিনিময়ে আমরা আপনাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই না। প্রতিদিন বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সংখ্যালঘুদের হত্যা করা হচ্ছে। এ জিনিষ চলতে পারে না। সংখ্যালঘুদের উপরে নির্যাতন বন্ধ না হলে মৈত্রী বন্ধ করে দেয়ার জন্য যা করতে হয় তা করব। সীমান্ত অবরুদ্ধ করে দেব।’

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক ততদিন ভাল থাকবে যতদিন হিন্দুরা ওখানে ভালো থাকবেন।

তিনি বলেন, ‘আমরা জানি আজ নয়, এক দেড় বছর আগে যেদিন থেকে জামাতের আন্দোলন শুরু হয়েছে, সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে সেদিন থেকে বহু লোক সেখান থেকে চলে এসেছেন, বাকিরা চলে আসার কথা ভাবছেন। সেখানে ভয়ের পরিবেশ রয়েছে। বিষয়টি বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে লিখিতভাবে জানিয়েছি। আজ রাস্তায় নেমে এটা বোঝাতে চাইছি বাংলাদেশে অত্যাচারিত হিন্দুদের সঙ্গে আমরা আছি। তারা যেন সাহস রাখেন। বাংলাদেশ সরকারও যেন এ বিষয়ে সচেতন হয়।’তিনি আরো বলেন, ‘এখন ভারতে যে সরকার রয়েছে, তারা হিন্দুদের প্রতি সহানুভূতিশীল। তারা শুধু বাংলাদেশ কেন, বিশ্বের কোথাও হিন্দুদের উপর অত্যাচার হলে তা মুখ বুজে সহ্য করবে না।’

দিলীপ ঘোষ এদিন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে চাপ বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারকে বলবেন বলেও জানান। তিনি এদিন কমিউনিস্ট এবং এক শ্রেণির বুদ্ধিজীবীর বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেন, কিউবা বা লেবাননে কিছু হলে এখানকার কমিউনিস্ট আর বুদ্ধিজীবীরা কাঁদতে বসেন। যদিও বাংলাদেশে হিন্দুদের উপর অকথ্য অত্যাচারের পর সবাই মুখে কুলুপ এঁটে আছেন। তৃণমূলও সেই পথেই হাঁটছে।’

বিজেপি’র সাবেক রাজ্য সভাপতি রাহুল সিনহা বলেন, ‘একসময় আমরাও তাড়া খেয়ে এ রাজ্যে এসেছিলাম। তাই আমাদের প্রতিবাদ করা উচিত সবার আগে। নইলে পশ্চিমবঙ্গ থেকেও তাড়া খেতে হবে।’

তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সংখ্যালঘুদের উপরে নির্যাতন বন্ধ করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলার জন্য উদ্যোগী হওয়ার দাবি জানান।

বিজেপি এরইমধ্যে সীমান্তবর্তী জেলাগুলোতে এ নিয়ে একনাগাড়ে আন্দোলন কর্মসূচি তৈরি করেছে।

এদিকে, বাংলাদেশে সংখ্যালঘু হত্যাজনিত ঘটনার প্রতিবাদ জানাতে শুক্রবার অসমের বরাক উপত্যাকার মুসলিমদের গর্জে ওঠার ডাক দিয়েছেন অসমের গভর্নর পদ্মনাভ বালাকৃষ্ণ আচার্য। তিনি তাৎপর্যপূর্ণভাবে দাবি করে বলেন, বাংলাদেশে একনাগাড়ে হিন্দুদের হত্যা এবং হিন্দু নির্যাতনের বিরুদ্ধে বরাক উপত্যাকার মুসলিমরা জোরালো আওয়াজ তুলুন। তাহলেই দুই দেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি আরো মজবুত হবে। ‘কোরআন শরীফ কোনোদিনই কাউকে হত্যার কথা বলে না। ইসলাম শান্তির কথা বলে’ উল্লেখ করে গভর্নর আচার্যের দাবি, ‘বাংলাদেশের উগ্রবাদী মুসলিমদের এটা বুঝিয়ে দিতে এখানকার সংখ্যালঘু মুসলিমরা প্রতিবাদে গর্জে না উঠলে সম্প্রীতির কোনো প্রভাব পড়বে না। সূত্র :রেতে।





অপরাধ এর আরও খবর

পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)