রবিবার ● ১০ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে বাবার হাতে ৩ মাসের শিশু খুন
গাজীপুরে বাবার হাতে ৩ মাসের শিশু খুন

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৬ আষাঢ় ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৫মিঃ) গাজীপুরের কালিয়াকৈরে দাম্পত্য কলহের জের ধরে তিন মাসের শিশু সনত্মানকে খুন করেছে তার পাষন্ড বাবা৷ পুলিশ নিহতের বাবাকে গ্রেফতার করেছে৷ এঘটনায় স্বামীকে আসামী করে মামলা দায়ের করেছে নিহতের মাতা খাদিজা বেগম৷ নিহত শিশুর নাম আরাফাত হোসেন ওরফে সায়মন৷ সে ময়মনসিংহের ত্রিশাল থানার ত্রিশাল উজানগাঁও এলাকার জাহাঙ্গীর আলমের (২৮) ছেলে৷
কালিয়াকৈর থানার এসআই আতিকুর রহমান রাসেল আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর এলাকার হবি উল্লাহর বাড়িতে স্ত্রী খাদিজা বেগম ও তিন মাস বয়সের একমাত্র সন্তান সায়মনকে নিয়ে ভাড়ায় থেকে জাহাঙ্গীর আলম (২৮) এলাকায় টমটম (নছিমন) গাড়ী চালাতো৷ বেশ কিছুদিন ধরে মাদকাসক্ত জাহাঙ্গীরের সঙ্গে তার স্ত্রীর দাম্পত্য কলহ চলে আসছিল৷
শনিবার দিবাগত রাত ২টার দিকে ছেলেকে দুধ খাইয়ে খাদিজা ঘুমিয়ে পড়ে৷১০ জুলাই রবিবার সকালে ঘুম থেকে জেগে ছেলেকে মৃত অবস্থায় দেখতে পায় খাদিজা৷ এসময় নিহত শিশুর নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছিল৷ খুনের এঘটনা নিয়ে এলাকাবাসির সন্দেহ হলে তারা তারা নিহতের বাবা ও মা’কে আটক করে পুলিশে খবর দেয়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়৷
এ ব্যাপারে নিহতের বাবা ও মা’কে থানায় নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে৷ জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শিশু ছেলেকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করে জাহাঙ্গীর৷ এঘটনায় খাদিজা বেগম বাদী হয়ে তার স্বামীকে আসামী করে থানায় মামলা দায়ের করেছে৷ পুলিশ ঘাতক জাহাঙ্গীর আলমকে (২৮) গ্রেফতার করেছে৷
নিহতের মা খাদিজা বেগম ও স্বজনরা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানায়, প্রায় আড়াই বছর আগে ময়মনসিংহের ত্রিশাল থানা এলাকার ইসমাইল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (২৮) নওগাঁও গ্রামের নজরুল ইসলামের মেয়ে খাদিজা বেগমকে বিয়ে করে৷ তারা কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর এলাকার ভাড়া বাসায় থাকে৷ প্রায় ৬ মাস আগে থেকে জাহাঙ্গীরের সঙ্গে স্থানীয় এক নারীর সঙ্গে পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে৷ এঘটনাকে কেন্দ্র করে মাদকাসক্ত জাহাঙ্গীরের সঙ্গে খাদিজার প্রায়শঃ ঝগড়া বিবাদ হতো৷ এর জের ধরে শিশু সায়মন খুন হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা