মঙ্গলবার ● ১৯ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ: কর্মবিরতি
বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ: কর্মবিরতি

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৪ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৮.০৩মিঃ) গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী আমবাগ এলাকায় হানিওয়েল গার্মেন্টস লিমিটেড কারখানায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা৷
১৯ জুলাই মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যনত্ম শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন৷
কারখানার শ্রমিক ও এলাকাবাসীরা জানায়, গত জুন মাসের বকেয়া বেতনের দাবিতে ওই কারখানার প্রায় ৬০০ শ্রমিক বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছিলেন৷ ঈদের আগে শ্রমিকদের জুন মাসের বেতন দেওয়ার কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি৷ ঈদের পর ১৮ জুলাই সোমবার বেতন দেওয়ার আশ্বাস দেন৷ কিন্তু ওই দিনও বেতন পরিশোধ না করায় শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন৷
কারখানার শ্রমিক মোরশেদা আক্তারবলেন, ঘরে খাবার নেই৷ বাসা ভাড়া ও দোকানের বাকি পরিশোধ করতে পারিনি৷ বাড়িওয়ালার কথা শুনতে হচ্ছে৷ বেতন না পাওয়ায় ঈদে কিছু কেনাকাটা করতে পারিনি৷
কারখানার শ্রমিক শরিফুল ইসলাম ও শাহদাত হোসেন বলেন, আন্দোলন ছাড়া এ কারখানায় কোনো মাসের বেতন পাওয়া যায় না৷ কোনো মাসেই নিয়ম মতো বেতন পরিশোধ করেনি কর্তৃপক্ষ৷ বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত কর্মবিরতি ও বিক্ষোভ চালিয়ে যাবো৷
এব্যাপারে গাজীপুর শিল্প পুলিশের কোনাবাড়ী অঞ্চলের পরিদর্শক আব্দুল খালেক বলেন, গত কয়েক মাস ধরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ঠিকমতো বেতন পরিশোধ করছেনা৷ ফলে শ্রমিকরা কিছুদিন পরপর বিক্ষোভ ও কর্মবিরতি করছেন৷





অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই