শিরোনাম:
●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড়
রাঙামাটি, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » বিনোদন » বঙ্গবন্ধু সাফারি পার্কে ৬ নতুন প্রাণি
প্রথম পাতা » বিনোদন » বঙ্গবন্ধু সাফারি পার্কে ৬ নতুন প্রাণি
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বঙ্গবন্ধু সাফারি পার্কে ৬ নতুন প্রাণি

---

গাজীপুর প্রতিনিধি :: গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দক্ষিণ আফ্রিকা থেকে আনা নতুন ছয়টি প্রাণি অবমুক্ত করা হয়েছে ৷
এ ব্যাপারে বন সংরক্ষক ড. তপন কুমার দে আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, ১৪ অক্টোবর বুধবার রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি কার্গো বিমানে করে জিরাফ ও জেব্রাগুলোকে বাংলাদেশে আনা হয়৷ পরে ১৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে এগুলো পার্কে অবমুক্ত করা হয় ৷
তিনি জানান, আফ্রিকা মহাদেশের হলেও বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশে জিরাফ ও জেব্রাগুলোর শারীরিক অবস্থা ভালো আছে ৷
ড. তপন কুমার দে আরও জানান, অসুস্থতার কারণে এর আগে একটি জিরাফ মারা যায়৷ নতুন তিন সদস্য যোগ হওয়ায় পার্কে এখন মোট জিরাফের সংখ্যা দাঁড়ালো ছয়টিতে৷ আর জেব্রার সংখ্যা দাঁড়ালো ১০টিতে ৷
দর্শনার্থীদের চাহিদার দিকে লক্ষ্য রেখে শিগগিরই আরও কিছু প্রাণী আনা হবে ৷
গত ২০১৪ সালের নভেম্বরে এই জাতীয় উদ্যানে নেদারল্যান্ডস থেকে আনা চারটি ‘ব্ল্যাক বাক’ অবমুক্ত করা হয়৷ হরিণ জাতীয় তৃণভোজী এ প্রাণী বাংলাদেশের আর কোনো চিড়িয়াখানা বা পার্কে নেই বলে সে সময় বন সংরক্ষক জানিয়েছিলেন ৷
ঢাকা থেকে ৪০ কিলোমিটার উত্তরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার থেকে তিন কিলোমিটার পশ্চিমে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় মাওনা ইউনিয়নে এই সাফারি পার্কের অবস্থান ৷
ভাওয়াল গড়ের ছোট ছোট টিলা ও নিচু ভূমি সমৃদ্ধ শালবনের ৩ হাজার ৬৯০ একর জমিতে ২০১৩ সালে এই পার্ক চালু হয় ৷ আপলোড : ১৫ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭. ৪৬ মিঃ  





আর্কাইভ