বৃহস্পতিবার ● ৪ আগস্ট ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে মার্কিন রাষ্ট্রদূত
গাজীপুরে মার্কিন রাষ্ট্রদূত
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২০ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.৪৭মিঃ) মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে হাইপারটেনশন ওষুধ কার্ভোডিলল রপ্তানি শুরু করেছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেঙ্মিকো ফার্মা৷
এ উপলক্ষে ৪ আগস্ট বৃহস্পতিবার সকালে গাজীপুরের টঙ্গিতে বেঙ্মিকো ফার্মার কারখানা পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট৷
রাষ্ট্রদূত সকালে কারখানা চত্বরে পৌঁছালে বেঙ্মিকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন ও ঊর্ধতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান৷ পরে আমেরিকান রাষ্ট্রদূত কারখানার বিভিন্ন বিভাগের উত্পাদন কার্যক্রম ঘুরে দেখেন৷
এ সময় ওষুধ উত্পাদন প্রক্রিয়া দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন৷ পরে কারখানার সামনে স্থাপিত একটি ম্যুরাল উদ্বোধন করেন মার্শিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট৷
১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয় ওষুধ প্রস্ততকারী প্রতিষ্ঠান বেঙ্মিকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড৷ বর্তমানে আমেরিকাসহ বিশ্বের ৫০টি দেশে বেঙ্মিকো ফার্মার ওষুধ রপ্তানি হচ্ছে৷





গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ