শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৬ আগস্ট ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » কালীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রথম পাতা » গাজিপুর » কালীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
শনিবার ● ৬ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: (২২ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৮.৮মিঃ) গাজীপুর জেলার কালীগঞ্জে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে৷

নিহত দুই শিশু হচ্ছে, জাঙ্গালীয়ার ইউনিয়নের আজমপুর গ্রামের মোঃ তাজুল ইসলামের ছেলে আড়াই তামিম (৩) ও শামীম মিয়ার মেয়ে জান্নাত (৪)৷

৬ আগস্ট শনিবার বিকেলে আজমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে৷ দুই শিশুর মৃত্যু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলম চাঁদ৷

কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ আজিজুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে  জানান, তামিম ও জান্নাত বাড়ির পাশের পুকুর পাড়ে একটি প্লাস্টিকের রিকশা নিয়ে খেলছিল৷ একপর্যায়ে ওই খেলনাটি পুকুরের পানিতে পড়ে যায়৷ রিকশা তুলতে গিয়ে তামিম পুকুরে নামে৷ তাকে উদ্ধার করতে জান্নাতও পুকুরে নামে৷

এ সময় দুই শিশু পানিতে তলিয়ে যায়৷ বাড়ির লোকজন তাদেরকে খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে খেলনা পড়ে থাকতে দেখে তাদের খোঁজ করেন৷ সেখান থেকে তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়৷ সেখানকার কর্তব্যরত চিকিত্‍সক তামিম ও জান্নাতকে মৃত ঘোষণা করেন৷

এসআই আজিজুর রহমান আরো জানান, এ ব্যাপারে তামিমের বাবা মোঃ তাজুল ইসলাম বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন৷





আর্কাইভ