শনিবার ● ১৭ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » শিরোনাম » পাবনা জেলার ১৮৮ তম জন্মদিন
পাবনা জেলার ১৮৮ তম জন্মদিন

সরকার রুহুল আমীন ,পাবনা : আজ ১৬ অক্টোবর দেশের অন্যতম প্রাচীন জেলা পাবনা’র ১৮৮তম ‘জন্মদিন’৷ ১৮২৮ সালের এই দিনে তত্কালীন সরকারের ৩১২৪নং স্বারকে পাবনাকে জেলা হিসেবে ঘোষণা করা হয় ৷ এই দিনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন কেক কেটে জন্মদিন পালন করেছে ৷
জানা যায়, ১৭৯০ সালে বর্তমান পাবনা জেলার বেশীরভাগ অংশ রাজশাহী জেলার একটি থানা ছিলো ৷ তখন জেলার আইন শৃংখলা পরিস্থিতির উন্নতির জন্য ১৮২৮সালে পাবনায় তত্কালীন পশ্চিমবঙ্গের মালদহ জেলার ম্যাজিস্ট্রেট মি. এ ডাবি্লউ মিল্সকে জয়েন্ট ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয় ৷ এর চার বছর পর ১৮৩২ সালে জয়েন্ট ম্যাজিস্ট্রেটের পরিবর্তে ডেপুটি কালেক্টর নিয়োগের মাধ্যমে পাবনা পূর্ণাঙ্গ জেলার মর্যাদা পায় ৷
১৮৫৫ সালে ময়মনসিংহ জেলা থেকে সিরাজগঞ্জ থানাকে পৃথক করে পাবনা জেলার অন্তর্ভূক্ত করা হয় ৷ ১৮৭৮সালের ১৯ জানুয়ারি জেলায় প্রথম রেলপথ স্থাপিত হয় ৷ প্রথম মোটর সার্ভিসের প্রবর্তন করা হয় ১৯২৬ সালে ৷ ১৯৪০ সালের পর পাবনা শহরে রিকশার প্রচলন ঘটে ৷ আপলোড ১৭ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৬.৩০মিঃ





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান