শুক্রবার ● ১৯ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কলেজের প্রভাষক হিজবুত তাহরীর কেন্দ্রীয় সদস্য পলাশ গ্রেফতার
কলেজের প্রভাষক হিজবুত তাহরীর কেন্দ্রীয় সদস্য পলাশ গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি :: (৪ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৩মিঃ) সিআইডি পুলিশ ১৯ আগষ্ট শুক্রবার ভোরে এসএম সাদিকুর রহমান পলাশ (২৯) নামে হিজবুত তাহরীর কেন্দ্রীয় এক সদস্যকে গ্রেফতার করেছে৷ ওই সময় কম্পিউটার, পেনড্রাইভসহ কিছু বই উদ্ধার করা হয়৷
তিনি ঝিনাইদহ সরকারি নূরুন নাহার মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক (৩৪তম বিসিএস)৷
সিআইডি পুলিশ রাত দুইটার দিকে যশোর সদরের উপশহর (সেক্টর-১, প্লট নম্বর-২০) সারথী মিল মোড়ের বাসা থেকে আটক করে৷
সিআইডি যশোর ও কুষ্টিয়া বিভাগের বিশেষ পুলিশ সুপার শামসুল আলম শুক্রবার বেলা তিনটার দিকে তাদের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য দেন৷
তিনি বলেন, আটক প্রভাষক পলাশ যশোর সদরের আন্দোলপোতা গ্রামের মো. শাহজাহান আলীর ছেলে৷ তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী৷ সিআইডি পুলিশের বিশেষ জঙ্গিবিরোধী অভিযানে পলাশকে আটক করা হয়৷
হিজবুত তাহরীর কেন্দ্রীয় সদস্য পলাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালে ২০১২ সালে দলীয় কার্যক্রম পরিচালনার সময় কাঁটাবন এলাকা থেকে শাহবাগ থানা পুলিশের হাতে আটক হন৷ ওইসময় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা হয়৷ মামলাটি বর্তমানে বিচারাধীন৷
তিনি বলেন, মামলার বিষয়সহ তথ্য গোপন করে পলাশ সরকারি চাকরিতে যোগদান করে শিক্ষার্থীদের মধ্যে জঙ্গি কার্যক্রমে উদ্বুদ্ধ করেন বলে অভিযোগ পাওয়া গেছে৷
অভিযানে নেতৃত্বদানকারী সিআইডি পুলিশের যশোর অঞ্চলের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, এসএম সাদিকুর রহমান পলাশকে আটকের সময় তার ব্যবহৃত কম্পিউটার, পেনড্রাইভসহ কিছু ‘জেহাদি বই’ জব্দ করা হয়৷
সাংবাদিকদের ব্রিফিংশেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে সিআইডি কর্মকর্তারা জানান৷





নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২