বুধবার ● ২৪ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ১হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে ১হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৯ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.১৯মিঃ) গাজীপুর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় চার কিলোমিটার গ্যাসলাইন অপসারণ ও প্রায় এক হাজার অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করেছে৷
২৩ আগস্ট মঙ্গলবার দিনব্যাপী গাজীপুর সিটি করপোরেশনের ছোটদেওড়া, ভোড়া ও জামতলা এলাকায় এই অভিযান পরিচালিত হয়৷
গাজীপুর তিতাস গ্যাসের ব্যবস্থাপক প্রকৌশলী ছাব্বের আহমেদ চৌধুরী জানান, গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়মা আক্তারের নেতৃত্বে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালিত হয়৷
অভিযানে ছোটদেওড়া এলাকায় অবৈধভাবে স্থাপিত এক ইঞ্চি ব্যাসের দুই কিলোমিটার এবং পৌনে এক ইঞ্চি ব্যাসের দেড় কিলোমিটার গ্যাসপাইপ অপসারণ ও প্রায় ৫০০ আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে৷
এ ছাড়া ভোড়া ও জামতলা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে স্থাপিত দুই ইঞ্চি ব্যাসের আধা কিলোমিটার গ্যাসপাইপ অপসারণ ও আরো প্রায় ৫০০ আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়৷ অভিযান টের পেয়ে অবৈধ গ্যাস ব্যবহারকারীরা পালিয়ে যায়৷
অভিযানকালে গাজীপুর তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক প্রকৌশলী এস.এম. আব্দুল ওয়াদুদ, ব্যবস্থাপক প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপব্যবস্থাপক প্রকৌশলী মো. খোরশেদ আলম, উপব্যবস্থাপক প্রকৌশলী শাবিউল আওয়াল ও প্রকৌশলী মো. আখেরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)