শিরোনাম:
●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
রাঙামাটি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৪ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙামাটি জেলার প্রশাসক মো. সামসুল আরেফিনের নতুন কর্মস্থল চট্টগ্রাম জেলা
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙামাটি জেলার প্রশাসক মো. সামসুল আরেফিনের নতুন কর্মস্থল চট্টগ্রাম জেলা
বুধবার ● ২৪ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি জেলার প্রশাসক মো. সামসুল আরেফিনের নতুন কর্মস্থল চট্টগ্রাম জেলা

---

ষ্টাফ রিপোর্টার :: (৯ ভাদ্র ১৪২৩ বাংলা :বাংলাদেশ সময় রাত ১০.৫৮মিঃ) রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন ।

২৩ আগস্ট মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা প্রজ্ঞাপণে মো. সামসুল আরেফিনসহ ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

বাকি ১৩ জেলাগুলো হলো- কুমিল্লা, ময়মনসিংহ, কুষ্টিয়া, রাঙামাটি, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর, সিরাজগঞ্জ, মুন্সিগঞ্জ, লালমনিরহাট, বাগেরহাট, মৌলভীবাজার ও নাটোরে নতুন জেলা প্রশাসক নিয়োগ পেয়েছেন।

বৃহসপতিবার সরাসরী আলাপকালে মো. সামসুল আরেফিন বদলীর ব্যাপারটি শুনেছেন বলে জানান। তিনি জানান, বদলীর কথা শুনেছি। তবে চট্টগ্রামে কখন যোগ দেবো সেটা এখনো জানি না।

মো. সামসুল আরেফিনের জন্ম মাদারীপুর জেলায়। তিনি মাদারীপুর সদর উপজেলার লালবাড়ি গ্রামের, নিউ টাউন, কুকরাইল এলাকার বাসিন্দা।

শিক্ষা জীবন শেষ করে তিনি ১৯৯৩ সালের ৪ জানুয়ারী কর্মস্থলে প্রবেশ করেন।

এর আগে তিনি সহকারী কমিশনার, বিভাগীয় কমিশনারের কার্যালয়, উপজেলা নির্বাচন অফিসার, নির্বাচন কমিশন সচিবালয়, সহকারী কমিশনার (ভূমি), ঘিওর, মানিকগঞ্জ সহকারী কমিশনার, বিভাগীয় কমিশনারের কার্যালয়, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, পদায়নের জন্য ন্যস্ত, ভূমি মন্ত্রণালয়, উপজেলা নির্বাহী অফিসার, গোপালপুর, টাঙ্গাইল উপজেলা নির্বাহী অফিসার, কালিগঞ্জ, সাতক্ষীরা উপ-পরিচালক,কারিগরি শিক্ষা বোর্ড, মন্ত্রীর একান্ত সচিব, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, উপ-সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রনালয় এবং বর্তমানে জেলা প্রশাসক, রাঙামাটি পার্বত্য জেলা কর্মরত আছেন।

এদিকে সরকারের জারি করা একই প্রজ্ঞাপনে নয়টি জেলার প্রশাসককে সরিয়ে অন্যত্র পদায়ন করে করা হয়েছে।

রাঙামাটি পার্বত্য জেলায় নতুন জেলা প্রশাসক হিসাবে জেলার প্রশাসক মো. সামসুল আরেফিনের স্থলে যিনি যোগদান করবেন তার নাম এখনো জানা যায়নি।

এর মধ্যে গোপালগঞ্জের ডিসি মো. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপসচিব, চট্টগ্রামের ডিসি মেজবাহ উদ্দিনকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব, মৌলভীবাজারের ডিসি মো. কামরুল হাসানকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব, মুন্সিগঞ্জের ডিসি মো. সাইফুল হাসান বাদলকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব এবং লালমনিরহাটের ডিসি মো. হাবিবুর রহমানকে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

অপরদিকে, কুষ্টিয়ার ডিসি সৈয়দ বিল্লাল হোসেনকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব, কুমিল্লার ডিসি মো. হাসানুজ্জামান কল্লোলকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব, ফরিদপুরের ডিসি সরদার সরাফত আলীকে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব এবং সিরাজগঞ্জের ডিসি মো. বিল্লাল হোসেনকে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)