শিরোনাম:
●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৯ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » এক্সক্লুসিভ » রাঙামাটি’র সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন জেলা পুলিশ সুপার (ভিডিও সহ)
প্রথম পাতা » এক্সক্লুসিভ » রাঙামাটি’র সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন জেলা পুলিশ সুপার (ভিডিও সহ)
সোমবার ● ১৯ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি’র সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন জেলা পুলিশ সুপার (ভিডিও সহ)

ষ্টাফ রিপোর্টার :: (১৩ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল ৪.৪২ মিঃ প্রকাশের পর)

১৯ অক্টোবর সোমবার রাঙামাটি পার্বত্য জেলার সার্বিক আইন শৃংখলা বিষয়ে সিএইচ মিডিয়া টুযেন্টিফোর ডটকম এর সাথে কথা বলেন জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান।

রাঙামাটির ৪০টি পুজা মন্ডপের শারদীয় দুর্গোত্‍সব ২০১৫ পরিচালনা কমিটির সাথে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে গত ১৩ অক্টোবর সোমবার বিকেলে পরিষদ সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয় ৷
সভায় সভাপতিত্ব করেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ৷ এতে আরো উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, অমিত চাকমা রাজু, জেবুন্নেসা রহিম, ত্রিদীপ কান্তি দাশ ৷
---

গত ১৭ অক্টোবর রাঙামাটি সরকারি কলেজে পাহাড়ি ছাত্র পরিষদ ও ছাত্রলীগের সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছেন। সংঘর্ষকারীরা রাঙামাটি কলেজ সংলগ্ন এলাকায় চারটি দোকানে অগ্নিসংযোগ-ভাঙচুর ও কে বা কাহারা লুটপাট চালায় এবং দুইটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী,বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। প্রতিবাদে রোববার কলেজ গেইট এলাকায় ধর্মঘট পালন করে স্থানীয় ব্যবসায়ীরা। ঘটনার দিন বিকালে কলেজ কর্তৃপক্ষ জরুরী বৈঠকে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা সহ রাজনৈতিক কর্মকান্ড স্থগিত রাখার নির্দেশ দেয়। ---

গত ১৩ অক্টোবর রাজস্থলীর ইসলামপুর আদর্শ নতুন পাড়া এলাকা থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির শীর্ষ নেতা ডাঃ রেনিন সুয়েকে গ্রেফতার করে বাংলাদেশের যৌথ বাহিনী।
মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে ইসলামপুরের একটি নির্মাণাধীন মসজিদে বিজিবির মেজর শাব্বির আহমেদ ও মেজর কামাল পাশার নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গত ২৬ আগস্ট বুধবার রাতে নেদারল্যান্ডসপ্রবাসী আরাকান আর্মির নেতা ডাঃ রেনিন সুয়ের রাজস্থলীর বিলাসবহুল বাসায় সেনা-পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় বাড়ির মালিক রেনিন সুয়েকে আটক করা না গেলেও তার সহযোগী অংনু উয়াং রাখাইনকে আটক করা হয়। তার কাছ থেকে তিনটি আরাকান আর্মির পোশাক, আরাকান আর্মির পোশাক তৈরির ৩০ গজ কাপড়, তিনটি ল্যাপটপ ও তিনটি ক্যামেরা পাওয়া যায় । এ সময় দুটি ঘোড়াও আটক করা হয়।---

গত ৩ অক্টোবর রাঙামাটি পার্বত্য জেলার বিলাইছড়ির নবগঠিত ইউনিয়ন বড়তলীর সেপুপাড়া থেকে দুই পর্যটকসহ ৩ জনকে অপহরণ করে একদল অস্ত্রধারী ।
অপহৃত দুই পর্যটক হলেন, আব্দুল্লাহ জুবায়ের ও জাকির হোসেন মুন্না। বান্দরবানের স্থানীয় গাইড এর নাম মাংকা ম্রো।ঢাকা থেকে দুই পর্যটক বান্দরবানের রুমা বেড়াতে এসেছিলেন। দুই পর্যটক বান্দরবানের স্থানীয় একজন গাইড নিয়ে  ৩ জনই রুমা থেকে পার্শ্ববর্তী বিলাইছড়ির বড়তলী আসার পথে সেপুপাড়া থেকে একদল অস্ত্রধারী তাদের ধরে নিয়ে যায়।---

অনুসন্ধান,স্থানীয় গোয়েন্দা রিপোর্ট ও বিভিন্ন গনমাধ্যমের তথ্য অনুযায়ী দেখা যায় পার্বত্য চুক্তি পক্ষের অস্ত্রধারী গ্রুপের (শান্তি বাহিনী) প্রধান ঘাঁটি হচ্ছে বাংলাদেশের রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলার সীমান্তবর্তী এলাকা ভারতের মিজোরামের চায়হা,আইজল,চারচিপ ও গভির অরণ্য দুর্গম এলাকা বাংলাদেশ,ভারত ও মায়ানমার ত্রিদেশীয় সীমান্ত ফার্বো নামক স্থানে ৷

---
গত ১৮ অক্টোবর বিশেষ আইন- শৃঙ্খলা সভায় রাঙামাটি প্রশাসকের পূর্বানুমোদন ছাড়া রাঙামাটি শহরের সকল প্রকার রাজনৈতিক মিছিল-মিটিং, সভা, সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেন রাঙামাটি জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক নির্দেশনায় কোন দেশ-বিদেশী সংস্থা কিংবা রাজনীতিক দল রাঙামাটি শহর এলাকায় কোন কর্মসূচী পালন করার আগে জেলা প্রশাসনের অনুমতির কথা বলা হয়েছে। যারা এ আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে তাছাড়া গত ১৭ অক্টোবর শনিবারের ঘটনায় কলেজ ক্যাম্পাসে বা শহরে সড়কে ও বিদ্যালয়ে প্রশাসনের অনুমতি ছাড়া যে কোন রাজনৈতিক দল কোন কর্মসূচী পালন করতে পারবেনা বলে রবিবার বেলা ১২টায় ঘোষণা দেন জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন।
---

অপলোড : ১৯ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল ৫.০০মিঃ





আর্কাইভ