শিরোনাম:
●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু
রাঙামাটি, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বাফার গুদামের সার লোপটের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
প্রথম পাতা » অপরাধ » বাফার গুদামের সার লোপটের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
রবিবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাফার গুদামের সার লোপটের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

---ঝিনাইদহ প্রতিনিধি :: (১০ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বেলা ৩.৪৫মিঃ) ঝিনাইদহের কালীগঞ্জ বিসিআইসির বাফার গুদাম থেকে সার লোপাটের চাঞ্চল্যকর তথ্য ফাঁস হলেও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি ৷ এই সার লোপাটের সাথে বাফার গুদামের তত্‍কালীন ইনচার্জসহ কতিপয় কর্মচারী ও পরিবগন ঠিকাদার জড়িত বলে অভিযোগ উঠেছে৷

এদিকে আসলে কত কোটি টাকার সার লোপাট হয়েছে তা নিয়ে নানা সন্দেহ দানা বেধে উঠেছে ৷ সরকারী হিসেবে ৫৪৭ মেট্রিক টন সারের হিসেব না মেলার কথা বলা হলেও লোপাটের পরিমান আরো বাড়তে পারে বলে আশংকা করেছেন বাফার গুদামের ইনচার্জ মাসুদ রানা৷

তিনি আশংকা প্রকাশ করে বলেছেন, বস্তা গুনলে আরো ৪/৫’শ মেট্রিক টন সার কমতে পারে৷ তার এই হিসেবে সঠিক হলে সর্বমোট ১১০০ মেট্রিক টন ইউরিয়া সার লোপাটের ঘটনা ঘটতে পারে৷ যার মুল্য প্রায় ৩ কোটি ৭৪ লাখ (সরকারী মুল্যে) টাকার বেশী৷ একটি সংঘবদ্ধ চক্র কৌশলে সার বিক্রি করে বিপুল অংকের এ টাকা হাতিয়ে নিয়েছে৷

প্রাথমিক তদন্তে ১ কোটি ৮৬ লাখ টাকা মুল্যের ৫৪৭ মেট্রিক টন সার আত্মসাতের সত্যতা মিলেছে৷

গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, গত ১৮ মে বিসিআইসির অতিরিক্ত প্রধান ব্যবস্থাপক (বিপনন) মঞ্জুর রেজার নেতৃত্বে ৪ সদস্যর একটি তদন্ত দল ঝিনাইদহের কালীগঞ্জ বাফার গুদামে মওজুত ইউরিয়া সার বাস্তব গননা ও ওজন করেন৷

এ সময় ৫৪৭ দশমিক ৪৯ মেট্রিক টন সারের ঘাটতি ধরা পড়ে ৷ যার সরকারী মুল্য প্রায় ১কোটি ৭৬ লাখ টাকা৷ সুত্র মতে বর্তমান মওজুত (১৮ সেপ্টম্বর পর্যন্ত) ৫৩২৭ মেট্রিক টন ৷ এর মধ্যে ৪৫,৫৬০ বসত্মায় (২২৭৮ মেট্রিক টন) ব্যবহার অনুপযোগী কম ওজনের সার রয়েছে ৷

বর্তমান গুদাম ইনচার্জ বলেছেন, সঠিক ভাবে ওজন করা হলে অন্তত আরো ৪ থেকে ৫”শ মেট্রিক টন সারের ঘাটতি ধরা পড়বে৷ এর আগে ২০০৯ সালের দিকে ২১৩ মেট্রিক টন সার আত্মসাতের ঘটনা ঘটে৷ সব মিলিয়ে প্রায় ১১০০ মেট্রিক টন ইউরিয়া সার খাতা কলমে থাকলেও গুদামে নেই মর্মে সংশ্লিষ্ট সুত্র নিশ্চিত করেছেন৷

এদিকে অনুসন্ধ্যানে বেরিয়ে আসে আরো লোমহর্ষক খবর৷ প্রাপ্ত তথ্য মতে ২০০৯ সাল থেকে গুদাম থেকে পরিকল্পিত ভাবে সার গায়েব হতে থাকে৷ সে সময় সার কেলেংকারী সংক্রান্ত খবর বিভিন্ন দৈনিকে প্রকাশ হয়৷ ২১৩ মেট্রিকটন গায়েব করার খবর সে সময় ফাঁস হয় পড়ে৷

এরই ধারাবাহিকতায় ২০১০ সাল থেকে ২০১৫-১৬ অর্থ বছরের জুন মাস পর্যন্ত আত্মসাত্‍ করা হয় আরো ৫৪৭ দশমিক ৪৯ মিট্রিক টন সার৷ প্রাপ্ত তথ্য মতে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ওই সময়ে আবুল কালাম আজাদ (বর্তমানে ঘোড়াশাল সার কারখানায় কমর্রত), ফজর আলী (বর্তমানে ঘোড়াশাল সার কারখানায় হিসাব বিভাগে কর্মরত), জালাল উদ্দিন ও একাউন্টস বিভাগের জিয়াউর রহমান অত্র স্টেশনে কর্মরত থাকাকালীন সময়ে লোমহর্ষক সার কেলেংকারীর এ ঘটনা ঘটে৷

জানা গেছে, বিসিআইসি’র উর্দ্ধতন কতৃপক্ষ বিষয়টি টের পেয়ে ২০১৫ সালের ৯ নভেম্বর সারা দেশের ২৪ টি বাফার গুদামে সংরক্ষিত ইউরিয়া সার বাসত্মব গননার জন্য প্রতি জেলায় একজন করে নিবার্হী ম্যাজিজষ্ট্রেটকে প্রধান করে ৪ সদস্যর কমিটি গঠন করা হয়৷

অজ্ঞাত কারনে ওই কমিটি তাদের কার্যক্রম করতে পারেনি৷ এতে সংঘবদ্ধ চক্রটি আরো বেপরোয়া হয়ে উঠে এবং পরিকল্পতি ভাবে সার আত্মসাতের ঘটনা ঘটে থাকে৷

অনুসন্ধানে আরো জানা যায় চলতি বছরের ১৮ মে বিসিআইসি কর্তৃপক্ষ কালীগঞ্জ বাফার গুদামের মজুদ নিরীক্ষন করেন৷ এ সময় ফাঁস হয়ে পড়ে প্রকৃত আত্মসাতের খবর৷ অনুসন্ধানে প্রাপ্ত তথ্যে জানা যায় বাফার গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ কতিপয় পরিবহণ ঠিকারদার প্রতিষ্ঠান ও চিহ্নিত কয়েক জন অসত্‍ সার ডিলার চক্রটির সাথে জড়িত৷

ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় নিয়োগ করা ২১৫ জন তালিকাভুক্ত সার ডিলার রয়েছেন৷ এরা অত্র গুদাম থেকে সার সরবরাহ নিয়ে থাকেন৷ ডিলারদের অভিযোগ ঘুষ না দিলে নিন্মমানের জমাট বাধা সার দেয়া হয় তাদের৷ সেই সাথে সারের বসত্মায় ওজন কম দেয়া হয়৷

সুত্র মতে ডিলাদের কাছে প্রতিবসত্মা ইউরিয়া সারের দাম নেয়া হয় মাত্র ৭০০ টাকা৷ তৃণমুলে সেই সার সর্বচ্চ ৮০০ টাকা দরে বিক্রি করা হয়৷ আনর্ত্মজাতিক বাজারে প্রতিটন ইউরিয়ার মুল্য কমপক্ষে ৩৪ হাজার টাকা৷ সেই হিসেবে প্রতিটন সারে সরকার কুড়ি হাজার টাকার বেশী করে ভুর্তুকি দিয়ে থাকে৷

এই রিপোর্ট লেখার সময় ঝিনাইদহের জেলা প্রশাসক ও জেলা সার বরাদ্দ কমিটির সভাপতি মো: মাহবুব আলম তালুকদার বলেন, প্রশাসনের পক্ষ থেকে একটি শক্ত কমিটি গঠন করার প্রসত্মুতি চলছে৷

ইতিমধ্যে কালীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী শাহনাজ পারভিন অফিসার গুদাম পরিদর্শন করেছেন বলে জেলা প্রশাসক জানান৷





অপরাধ এর আরও খবর

রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)