বুধবার ● ২৮ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » টাম্পাকো কারখানার ধ্বংসস্তুপ থেকে মানুষের হাড় উদ্ধার
টাম্পাকো কারখানার ধ্বংসস্তুপ থেকে মানুষের হাড় উদ্ধার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৩ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৯.১২মিঃ) গাজীপুরের টঙ্গীর টাম্পাকো ফয়ল্স কারখানার ধ্বংস্তুপ থেকে মানুষের হাড়গোড় উদ্ধার করেছে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল৷
২৮ সেপ্টেম্বর বুধবার দুপুরে কিছু হাড়গোড় পাওয়া গেছে বলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ আখতারুজ্জামান লিটন জানান৷
তবে এগুলো একজনের দেহাবশেষ নাকি আগে পাওয়া কঙ্কালের অংশ তা জানা যায়নি৷
গত ১০ সেপ্টেম্বর শনিবার ভোর ৬টার দিকে টঙ্গীর টাম্পাকো কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকান্ডের পর ৩৯ জনের লাশ পাওয়া গেছে৷
আখতারুজ্জামান বলেন, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও সেনা বাহিনীর সদস্যরা ধ্বংসস্তুপ অপসারণ ও উদ্ধার কাজ শুরু করেন৷ উদ্ধার চালাকালে বুধবার বেলা সোয়া ২টার দিকে ওই দেহাবশেষ পাওয়া যায়৷
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ হোসেন জানান, ধ্বংসস্তুপ অপসারণ ও উদ্ধার কাজ চলাকালে দুপুর সোয়া ২টার দিকে কিছু হাড় উদ্ধার করা হয়েছে৷
এর আগে ২৬ সেপ্টেম্বর সোমবার ওই কারখানা থেকে তিনজনের লাশ (কঙ্কাল) উদ্ধার করা হয়৷ তাদেরও পরিচয় মিলেনি৷ ফলে বুধবার দুপুর পর্যন্ত অজ্ঞাত লাশের সংখ্যা ছিল ১১৷ এ পর্যন্ত টাম্পাকো কারখানায় নিহতের সংখ্যা ৩৯ জন৷
হাড়গুলো নতুন কারো লাশের হলে নিহতের সংখ্যা দাঁড়াবে ৪০ জনে৷ এগুলো আগের উদ্ধারকৃত কোনো লাশের কি-না, তাও বোঝা যাচ্ছে না৷





গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন