শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৬ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » প্রতারণার দায়ে বান্দরবানে ভূয়া সাংবাদিক আটক
প্রথম পাতা » অপরাধ » প্রতারণার দায়ে বান্দরবানে ভূয়া সাংবাদিক আটক
বৃহস্পতিবার ● ৬ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রতারণার দায়ে বান্দরবানে ভূয়া সাংবাদিক আটক

---বান্দরবান জেলা প্রতিনিধি :: (২১ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.১৪মি.) বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী উশৈ সিং বীর বাহাদুর এর নাম ভাঙ্গিয়ে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে তিন লক্ষ টাকা আত্মসাতের প্রতারণা মামলায় ভূয়া সাংবাদিক রতন দে (৩৩)কে আটক করা হয়েছে৷ ৫ অক্টোবর বুধবার রাতে জেলা শহরের মেম্বারপাড়া থেকে তাকে আটক করা হয়৷

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেসরকারী টিভি চ্যানেল মাইটিভি’র প্রতিনিধি পরিচয় দিয়ে পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী বীর বাহাদুর এবং পার্বত্য জেলা বান্দরবান পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা’র নাম ভাঙ্গিয়ে সহকারী শিক্ষকের চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে লামা উপজেলার ফাইতং ইউনিয়নের বাসিন্দার শাহেদুল ইসলামের কাছ থেকে ৩ লক্ষ ২৯ হাজার টাকা নিয়েছেন৷ অনেকবার টাকা ফেরত্‍ দেয়ার কথা বলেও দেয়নি৷ এ ঘটনায় প্রতারণার শিকার শাহেদুল ইসলাম সদর থানায় একটি মামলা করেছে৷ উক্ত মামলায় পুলিশ অভিযান চালিয়ে ভূয়া সাংবাদিক রতন দে (৩২) তার নিজ বাসা থেকে গ্রেফতার করেছে৷ এছাড়াও তার বিরুদ্ধে বান্দরবান সদর থানায় চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতন, মাদকদ্রব্য আইন, আওয়ামীলীগের মিছিলে হামলাসহ একাধিক মামলা রয়েছে৷ অভিযোগকারী শাহেদুল ইসলাম সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর বান্দরবান জেলা প্রতিনিধিকে বলেন, পার্বত্য প্রতিমন্ত্রীর সঙ্গে তার ছবি দেখিয়ে এবং পার্বত্য জেলা বান্দরবান পরিষদ চেয়ারম্যানের বিজিটিং কার্ড দিয়ে সহকারী শিক্ষকের চাকুরী দেয়ার কথা বলে ৩ লক্ষ ২৯ হাজার টাকা নিয়েছে৷ মাইটিভি’র প্রতিনিধি পরিচয়ে আমার কাছ থেকে প্রতারণা করে নগদ এবং বিকাশ একাউন্টে টাকাগুলো গ্রহণ করেছে৷ কিন্তু চাকুরী না হওয়ায় টাকাগুলো ফেরত্‍ চাইলে সে কয়েক দফায় দেয়ার কথা বলেও দেয়নি৷ বরং মারধর করার হুমকি ধমকি দিচ্ছেন৷
মাইটিভি চট্টগ্রাম অফিসের ব্যারো চীফ হাসান আল মামুন ও রিপোর্টার মোহাম্মদ বাবুল সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর বান্দরবান জেলা প্রতিনিধিকে বলেন, বান্দরবান জেলায় মাইটিভি’র কোনো প্রতিনিধি নেই৷ রতন দে নামের কাউকে তারা নিয়োগ দেননি৷ কেউ মাইটিভি’র পরিচয় দিলে আইনশৃঙ্খলা বাহিনী যেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেন৷
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর বান্দরবান জেলা প্রতিনিধিকে বলেন, চাকুরী দেয়ার কথা বলে টাকা নেয়াটা অন্যায়৷ যারা এ ধরণের অপরাধের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে৷ পুলিশকে অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে৷ এদিকে নাম প্রকাশে অনিশ্চুক কয়েকজন অভিযোগ করে বলেন, মাইটিভি’র সাংবাদিক পরিচয়ে প্রতারক রতন দে বান্দরবান জেলা শহরের কালাঘাটায় পাহাড় কাটা এবং কাঠ চুরির মামলায় ম্যাজিষ্ট্রেট দেখে পুলিশকে ধরিয়ে দেয়ার ভয় দেখিয়ে অনেকের কাছ থেকে চাঁদা আদায় করেছে৷ বালাঘাটায় রতনসহ কয়েকজন ভূয়া সাংবাদিককে স্থানীয় ব্যবসায়ীরা আটকে রেখে ছিল৷ নার্সিং ইনষ্টিটিউট কলেজ ভবনের নির্মাণ কাজ থেকেও চাঁদা দাবী করেছি৷
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃষ্ণ কুমার দাশ সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর বান্দরবান জেলা প্রতিনিধিকে জানান, মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে শিক্ষকের চাকুরী দেয়ার কথা বলে প্রতারণার মামলায় রতনকে গ্রেফতার করা হয়েছে৷ তার বিরুদ্ধে চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতনসহ সদর থানায় আরো একাধিক মামলা রয়েছে৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ