শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৮ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সিলেটে জায়গা ও রাস্তা দখলকে কেন্দ্র করে দু-পক্ষের উত্তেজনা
প্রথম পাতা » অপরাধ » সিলেটে জায়গা ও রাস্তা দখলকে কেন্দ্র করে দু-পক্ষের উত্তেজনা
শনিবার ● ৮ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে জায়গা ও রাস্তা দখলকে কেন্দ্র করে দু-পক্ষের উত্তেজনা

---সিলেট জেলা প্রতিনিধি :: (২৩ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ১.৫১মি.) সিলেট জেলার কানাঘাট উপজেলার ৪নং সাতবাক ইউপি’র লালারচক গ্রামের মৌলভী ইন্তাজ আলীর পুত্র সৌদি প্রবাসী রফিক আহমদের বাড়ীর একখন্ড জায়গা ও জনসাধারনের চলাচলের একটি রাস্তা একই গ্রামের হারুন সেট, হাবিব আহমদ ও আব্দুল করিম শাহীনসহ কতিপয় ব্যাক্তি বাঁশের বেড়া দিয়ে দখল করার অভিযোগ পাওয়া গেছে। গ্রামবাসীর অভিযোগে জানা যায়, কানাইঘাট উপজেলার লালারচক গ্রামের সৌদি প্রবাসী রফিক আহমদের বাড়ীর সামনে এক খন্ড জায়গার উপর দিয়ে একটি রাস্তা লালারচক সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে গ্রামের ভিতর দিয়ে উত্তর দিকে নবাবী রাস্তার সাথে গিয়ে মিলিত হয়েছে। এতে সৌদি প্রবাসী রফিক আহমদ তার দলিলীয় ও দখলীয় উক্ত জায়গাটি জনসাধারনের রাস্তা হিসাবে ব্যবহারের জন্য দিয়ে ছিলেন। এতে বিভিন্ন সময়ে এ জায়গায় সরকারী বরাদ্ধে মাটির কাজ ও ইট সলিংয়ের কাজ হয়েছে। গত বুধবার উল্লিখিত জায়গায় বাঁশের বেড়া দিয়ে একই গ্রামের হারুন সেট ও হাবিব আহমদ, আব্দুল করিম শাহীন ও সায়াদ আহমদসহ কয়েকজন লোক দখল করে নেয়।

উক্ত রাস্তাসহ জায়গাটি দখলের কারনে স্কুলগামী ছাত্রছাত্রী, পথচারীদের যাতায়াত ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হওয়ায় গ্রামের নিরীহ জনসাধারণ ও দখল কারীদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় প্রবাসী রফিক আহমদসহ গ্রামবাসীর পক্ষে লালারচক গ্রামের মৃত ইরশাদ আলীর পুত্র আব্দুস সুক্কুর বাদী হয়ে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে পরদিন একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া অভিযোগের বিষয়টি সরেজমিন তদন্ত করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অফিসারকে নির্দেশ দিলে তিনি সকাল ১১টায় ভুমি অফিসের তহশিলদার প্রবীর কুমার দত্ত বাবুল সরেজমিন গিয়ে রাস্তার দখলীয় জায়গাটি পরিদর্শন ও তদন্ত করেছেন। এতে এক পক্ষে গ্রামবাসী ও মামলার বাদী আব্দুস সুক্কুর এবং অপর পক্ষে রাস্তা ও জায়গা দখলে অভিযুক্ত বিবাদী হারুন সেট গংরা তাদের বক্তব্য তুলে ধরেন। উভয় পক্ষের বক্তব্য শুনে তিনি অভিযোগের নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রদান করবেন বলে ঊভয় পক্ষকে আশ্বস্ত করেছেন। এ ব্যাপারে গ্রামবাসীর পক্ষে অভিযোগ কারী আব্দুস সুক্কুর বলেন, উল্লিখিত ব্যাক্তিরা তাকে নানা ধরনের হুমকী ও ভয়ভীতি প্রদর্শন করছে। এতে তিনি তাদের ভয়ে নিরাপত্তাহীনতায় আছেন।
স্থানীয় ইউপি সদস্য রইছ উদ্দিন জানান, উল্লিখিত ব্যাক্তিরা প্রবাসী রফিক আহমদের বাড়ীর পশ্চিম পার্শ্বে রাস্তার উপর বাঁশের বেড়া দিয়ে পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এতে দখলকারীদের কারনে উক্ত রাস্তা দিয়ে যাতায়াত করতে এলাকার নিরীহ জনসাধারণ ও স্কুলগামী ছাত্রছাত্রীরা বাধার সম্মুখিন। তাই জরুরী ভিত্তিতে দখলকারীদের কবল থেকে উক্ত রাস্তাসহ প্রবাসী রফিক আহমদের বাড়ীর জায়গা ঊদ্ধার করে দেওয়ার জন্য প্রশাসনের কাছে তিনি জোর দাবী জানান।





আর্কাইভ