শিরোনাম:
●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
রাঙামাটি, বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৩ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ডিবির হাতে সেনা সদস্য লাঞ্ছিত
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ডিবির হাতে সেনা সদস্য লাঞ্ছিত
বৃহস্পতিবার ● ১৩ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে ডিবির হাতে সেনা সদস্য লাঞ্ছিত

---গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদের হাতে এক সেনা সদস্য লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷

১১ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলার বেড়াইদেরচালা এলাকায় ওই সেনা সদস্যের বাড়িতে এ ঘটনা ঘটে৷

ডিবি পুলিশের হাতে লাঞ্ছিত ওই সেনা সদস্য মোঃ আব্দুর রউফ জানান, তিনি রাজশাহী সেনানিবাসে নন কমিশন্ড অফিসার (এনসিও) কর্পোরাল পদে কর্মরত৷ তিনি গত ৪ অক্টোবর মঙ্গলবার এক মাসের ছুটিতে বেড়াইদের চালার নিজ বাসায় এসেছেন৷

দুপুরে ছেলেকে বাথরম্নমে গোসল করাচ্ছিলেন৷ এসময় সাদা পোশাকে ডিবি পুলিশের কয়েকজন সদস্য কাউকে কিছু না বলে বাড়ির ভেতর ঢুকে পড়ে এবং সোজা বাথরম্নমে চলে আসে৷

লাঞ্ছিত ওই সেনা সদস্য জানান, ডিবির সদস্যরা তার কাছে জানতে চান তিনি স্বাধীন কিনা৷ তিনি স্বাধীন নন এবং তিনি একজন সেনা সদস্য পরিচয় দেয়া সত্ত্বেও ডিবি পুলিশের ওই সদস্যরা তাকে জেরা করতে থাকেন৷ পরে বাইরে বেরিয়ে তাদের পরিচয় জানতে চাইলে তারা উত্তেজিত হয়ে আমাকে সজোরে চরথাপ্পড় মারতে থাকেন৷

তিনি আরো জানান, সেনা সদস্য পরিচয় দেওয়া সত্ত্বেও ওই ডিবি সদস্যরা তাকে অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকেন৷ এসময় তারা বলতে থাকেন ‘তোকে এখনি হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যাব৷ কিছুই করতে পারবি না৷’

সেনা সদস্য আব্দুর রউফ জানান, বিষয়টি আমাদের বাহিনীর ঊদ্ধর্তন কর্তৃপক্ষকে জানিয়েছি৷ এখন যা করার উনারাই করবেন৷

নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা সদস্য জানান, বিষয়টি আমরা তদনত্ম করে দেখছি৷ এখনই কিছু বলা যাবেনা৷ ঘটনা সত্যি হলে অবশ্যই আমরা ব্যবস্থা নিব৷

সাংবাদিকরা বিষয়টি জানতে পেরে ওই ডিবি পুলিশের টিমে থাকা উপ-পরিদর্শক (এসআই) আলমগীরের কাছে বিষয়টি জানতে চাইলে ‘ভুল বুঝাবুঝি হয়েছে’ বলে ঘটনাস্থল থেকে তাড়াতাড়ি চলে যান বলে জানা গেছে৷

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, স্বাধীন নামের চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে আমরা ওই এলাকায় অভিযান পরিচালনা করি৷ এসময় আব্দুর রউফ নামের ওই সেনা সদস্যের সাথে দেখা হলে জিজ্ঞেস করি স্বাধীনের বাড়ি কোনটা? পরে জানতে পারি স্বাধীন ও রউফের বাড়ি এক সাথে৷ তবে আমার সাথে নয় আমাদের এক কনস্টেবলের সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল৷ প্রশাসনের একজন লোক হয়েও তিনি ওই মাদক ব্যবসায়ীকে প্রশ্রয় দিচ্ছেন এটা খুবই দুঃখ জনক৷

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, স্বাধীন নামে এক মাদক ব্যবসায়ীকে ধরতে যান ডিবির ওই দলটি৷ কোনো রকম পরিচয় নিশ্চিত না হয়েই তারা ওই সেনা সদস্যের বাড়িতে ঢুকে পড়েন৷

শাহজাহান নামে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, ডিবি পুলিশের সদস্যরা যে আচরণ করছেন তা ভাষায় বর্ণনা করার মতো না৷ একজন সাধারণ মানুষকে কোনো অপরাধ ছাড়া এভাবে হেনস্থা করা নজিরবিহীন৷

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আমির হোসেন জানান, এটা একটা সিম্পল (সাধারণ) ঘটনা৷ আমাদের টিম মূলত ওই এলাকায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে গিয়েছিল৷ সেখানে ওই সেনা সদস্যের সাথে একটু ‘ভুল বুঝাবুঝি হয়েছে’৷ এর বেশি কিছু না৷ তবে এই সুযোগে ওই মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়৷





অপরাধ এর আরও খবর

ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা

আর্কাইভ