বৃহস্পতিবার ● ২০ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ৫ কারখানাকে জরিমানা
গাজীপুরে ৫ কারখানাকে জরিমানা
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (৫কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.১৫মি.) গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গাজীপুরের টঙ্গীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচ কারখানাকে এক লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে৷
২০ অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত টঙ্গীর বিসিক এলাকায় ওই অভিযান পরিচালিত হয়৷
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান লিটন জানান, গাজীপুর সার্ভিসের উদ্যোগে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা শাহরীন মাধবীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়৷
ফায়ার লাইসেন্স, কারখানায় অগ্নিনির্বাপক প্রতিরোধক যন্ত্রপাতি না থাকায় ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ প্রতিরোধ আইনে টঙ্গীর বিসিক এলাকার এমআর ফ্যাশনকে ৩৫ হাজার, বস নিটিং লিমিটেডকে ৩৫ হাজার, রাহাত কালারকে ৩৫ হাজার, পেট্রিয়ট লিমিটেডকে ৫০ হাজার ও ব্লেজ সিএনজি ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)