শিরোনাম:
●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
রাঙামাটি, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৫ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে অটোরিকশা চালক হত্যার দায়ে যুবকের ফাঁসি
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে অটোরিকশা চালক হত্যার দায়ে যুবকের ফাঁসি
মঙ্গলবার ● ২৫ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে অটোরিকশা চালক হত্যার দায়ে যুবকের ফাঁসি

---মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরে তিন বছর আগে সিএনজি অটোরিকশা চালককে হত্যার দায়ে মোঃ রিপন (২৭) নামে এক যুবকের ফাঁসির রায় দিয়েছে আদালত৷ একই সঙ্গে রায়ে সাজাপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা ও পেনাল কোডের ৩৭৯ ধারায় আরো তিন বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়৷ এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৬ জনকে খালাস দেয়া হয়েছে৷

২৫ অক্টোবর মঙ্গলবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক জনাকীর্ন আদালতে এ রায় প্রদান করেন৷

ফাঁসির দণ্ডপ্রাপ্ত মোঃ রিপন নরসিংদীর শিবপুর উপজেলার গড়বাড়ি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে৷

গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, নরসিংদীর শিবপুরের দত্তেরগাঁও পশ্চিমপাড়া গ্রামের রতন ভুঁইয়ার ছেলে পারভেজ ভুইঁয়া (২৮) সিএনজি অটোরিকশা চালাতেন৷ ২০১৩ সালের ১৪ জুন সন্ধ্যায় শিবপুর সিএনজি স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে বের হয়ে সিএনজি চালিত অটোসহ নিখোঁজ হন৷

পরদিন সকালে কাপাসিয়া উপজেলার চরনিলক্ষ্মী গ্রামের একটি কলাবাগানে তার লাশ পাওয়া যায়৷ তার শরীরে আঘাত এবং মুখমণ্ডল, নাক, কান, গলা কাটা এবং মাথা থেতলানো ছিল৷

এ ঘটনায় ১৭ জুন নিহতের চাচা কিরন ভুইঁয়া বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন৷ মামলায় অটোর যাত্রী শিবপুর এলাকার রমজান, মোবারক, বিল্লাল, কাজল ও আকরাম হোসেনকে আসামি করা হয়৷

তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা কাপাসিয়া থানার তত্‍কালীন পরিদর্শক জসিম উদ্দিন ওই ৫ জনসহ রিপন ও সাদ্দাম নামে আরো দুইকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করেন৷ ১২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে মঙ্গলবার আদালত এ রায় প্রদান করেন৷

রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পিপি এডঃ হারিজ উদ্দিন আহম্মদ৷ আসামি পক্ষে ছিলেন এডঃ মো. ওয়াহিদুজ্জামান আকন (তমিজ)৷





আর্কাইভ