রবিবার ● ৩০ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে জলবায়ু বিষয়ক দুর্নীতি বিরোধী মানববন্ধন
ঝিনাইদহে জলবায়ু বিষয়ক দুর্নীতি বিরোধী মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি :: (১৫ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.৫৭মি.) ৩০ অক্টোবর রবিবার ঝিনাইদহে জলবায়ু বিষয়ক কার্টুন প্রদর্শনী ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে৷
রবিববার সকালে শহরের পােষ্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়ােজন করে ট্রান্সপারেন্সি ইটারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)৷ ঘন্টাব্যাপী এই মানব বন্ধনে জলবায়ু বিষয়ক দুর্নীতি বিরোধী কার্টুন প্রদর্শনী করা হয়৷
কর্মসূচীতে বক্তব্য রাখেন, সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি আবু তাহের, সদস্য এন এম শাহজালাল, শরিফাতুন্নেছা, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালেরকন্ঠ’র ঝিনাইদহ প্রতিনিধি এম সাইফুল মাবুদ, শিশুকুঞ্জ স্কুল এ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক আব্বাস উদ্দিন, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমানসহ শিক্ষক, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ৷
সেসময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তি বাস্তবায়ন উন্নত এবং উন্নয়নশীল দেশের স্বছতা ও জবাবদিহিতা নিশ্চিত, জলবায়ূ পরিবর্তণ ঋণ না দিয়ে অনুদান দেওয়ার দাবী জানান৷





কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা