শিরোনাম:
●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
রাঙামাটি, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে বাক প্রতিবন্ধিকে ধর্ষনের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে বাক প্রতিবন্ধিকে ধর্ষনের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
সোমবার ● ৩১ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে বাক প্রতিবন্ধিকে ধর্ষনের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৬ কার্তিক ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৩মি.) গাজীপুরে বাক প্রতিবন্ধিকে ধর্ষনের দায়ে মো. তৌহিদুল ইসলাম (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত৷

৩১ অক্টোবর সোমবার দুপুরে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর এ আদেশ দেন৷ রায় ঘোষণার সময় তৌহিদুল আদালতে উপস্থিত ছিলেন৷

একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়৷

বিয়ের প্রলোভন দেখিয়ে এক বাক প্রতিবন্ধি নারীর (২৫) সঙ্গে দৈহিক মিলন এবং গর্ভে সন্তান আসলে তা গর্ভপাত ঘটানোর মামলায় তাকে এই কারাদণ্ড দেন আদালত৷

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী তৌহিদুল ইসলাম গাজীপুর সিটি কর্পোরেশনের পূর্ব চান্দনা গ্রামের মতিউর রহমানের ছোট ছেলে৷

মামলার বিবরণ ও আদালত সুত্রে জানা যায়, ভিকটিম গাজীপুর সিটি কর্পোরেশনের পূর্বচান্দনা এলাকার বাসিন্দা এবং জন্ম থেকেই বাক প্রতিবন্ধী৷ তিনি ঢাকার মিরপুর থেকে দর্জি কাজের প্রশিক্ষণ নেয়৷ পরে প্রতিবন্ধি নারীর ভাই পার্শবর্তী সার্ডি এলাকায় একটি লেডিস টেইলার্সের ব্যবসা প্রতিষ্ঠান দেন৷ সেখানে প্রতিবন্ধি নারী কাজ করেন৷

তৌহিদুল প্রতিবন্ধি নারীর ভাইয়ের বন্ধু হিসেবে তাদের বাসা এবং ব্যবসা প্রতিষ্ঠানে যাতায়াত করত৷ এক পর্যায়ে তোহিদুল প্রতিবন্ধি নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এবং ২০১২ সালের ১ সেপ্টেম্বর থেকে বিভিন্ন সময় একাধিকবার দৈহিক সম্পর্ক গড়ে তুলে৷ এতে প্রতিবন্ধি নারীর গর্ভবতী হয়ে পড়লে তৌহিদুল বিয়ের প্রলোভন দেখায়৷

এক পর্যায়ে সুচিকিত্‍সার কথা বলে শহরের শিববাড়িস্থ এম এ আকবর ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে প্রতিবন্ধি নারীর গর্ভপাত ঘটায় এবং দোকানে পৌঁছে দেয়৷ এতে প্রতিবন্ধি নারীর আরো অসুস্থ হয়ে পড়লে প্রতিবন্ধি নারীর পরিবার তাকে জিজ্ঞাসাবাদ করলে সে ইশারা-ইঙ্গিতে সব ঘটনা জানায়৷ পরে প্রতিবন্ধি নারীর পরিবার তৌহিদুলের পরিবারকে সামাজিকভাবে বিয়ের ব্যাপারে বলে৷ কিন্তু বিয়ের ব্যাপারে আলোচনা করার কথা বলে দিন ধার্য করে তৌহিদুলের পরিবার আসেনি৷ পরে প্রতিবন্ধি নারীর পরিবার জানতে পারেন তৌহিদুলের ভাই ও মা-বাবা তাকে (তৌহিদুলকে) বিদেশে পাঠানোর চেষ্টা করছে৷

এতে প্রতিবন্ধি নারীর মা বাদী হয়ে জয়দেবপুর থানায় তৌহিদুল ইসলাম, ভাই আশরাফুল আলম, বাবা মতিউর রহমান ও তৌহিদুল ইসলামের মা সহ চার জনকে আসামী করে মামলা দায়ের করে৷ পুলিশ। এ মামলায় প্রধান আসামী তৌহিদুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করে৷ স্বাক্ষী গ্রহণ শেষে ৩১ অক্টোবর সোমবার দুপুরে আদালতের বিচারক আসামী তৌহিদুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার রায় ঘোষণা করে৷ জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদন্ড দেয় আদালত৷





অপরাধ এর আরও খবর

ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা

আর্কাইভ