শিরোনাম:
●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
রাঙামাটি, বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৪ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » জাল স্ট্যাম্পসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
প্রথম পাতা » অপরাধ » জাল স্ট্যাম্পসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
শুক্রবার ● ৪ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাল স্ট্যাম্পসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

---মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (২০ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.৪০মি.) গাজীপুরের মাঝুখান এলাকা থেকে এক কোটি ৬৭ লাখ ১২ হাজার ৪০০ টাকা মূল্যের জাল রেভিনিউ স্ট্যাম্প, কোর্ট ফি স্ট্যাম্পসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ৷

৪ নভেম্বর শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সিআইডির গাজীপুর কার্যালয়ে সিআইডির ঢাকা জোনের বিশেষ পুলিশ সুপার মো.আবু সুফিয়ান এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান৷

গ্রেফতারকৃতরা হলেন, বরিশালের কোতোয়ালী থানার দক্ষিণ রূপাতলী এলাকার মৃত ইছহাক হাওলাদারের ছেলে মোঃ ফারুক হাওলাদার (৪৫) ও তার স্ত্রী মাসুমা বেগম (৩৫ )৷ তারা গাজীপুরের মাঝুখান মধ্যপাড়া এলাকার আক্কাস আলীর বাড়িতে ভাড়া থাকতেন৷

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফ হোসেনের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে আক্কাস উদ্দিনের (৫২) বাড়ির ভাড়াটিয়া মোঃ ফারুক হাওলাদারের সেমিপাকা বসত ঘরে অভিযান চালানো হয়৷ এ সময় ওই দম্পতিকে আটক করা হয়৷ এসময় তাদের ঘর থেকে ১০ টাকা মূল্যমানের এক কোটি ৩০ লাখ জাল রেভিনিউ স্ট্যাম্প, দুই টাকা মূল্যমানের ৩২ হাজার টাকা মূল্যের বিশেষ আঠালো স্ট্যাম্প, চার টাকা মূল্যমানের ৩০ হাজার ৪০০ টাকা মূল্যের জাল কোর্ট ফি, পাঁচ টাকা মূল্যমানের ১২ লাখ টাকা মূল্যের জাল কোর্ট ফি স্ট্যাম্প, ২০ টাকা মূল্যমানের ১৭ লাখ ৬০ হাজার মূল্যের কোর্ট ফি জাল স্ট্যাম্প ও ৫০টাকা মূল্যমানের ৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের দলিল৷

এছাড়া জাল ষ্ট্যাম্প ফিনিশিং এর একটি জেএসিকে বৈদ্যুতিক মেশিন, ষ্ট্যাম্পের পিছনে লাগানোর জন্য ৫০০ টি গ্লো টিউব গাম, একটি ট্রাংক, জাল ষ্ট্যাম্প তৈরীর ওয়েস্ট্রিজ কাগজ, একটি প্লাস, একটি গ্লো রেঞ্জ, একটি ব্রাশ, একটি কাচিঁ, একটি পেপার কাটার যন্ত্র ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়৷

সংবাদ সম্মেলনে বলা হয়, আসামিরা দীর্ঘদিন ধরে ওই বাড়িতে ভাড়া থেকে এসব সামগ্রী তাদের সহযোগীদের কাছ থেকে এনে সারাদেশে বাজারজাত করতেন৷

অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফ হোসেনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক দুলাল চন্দ্র সেন, পুলিশ পরিদর্শক মো. শহীদ উল্লাহ, পুলিশ পরিদর্শক মো. আরজু মিয়া-পিপিএম-বার, পুলিশ পরিদর্শক মো. মহিউদ্দিন-পিপিএম, পুলিশ পরিদর্শক মো. সুলতান মাহমুদ, এসআই জাহিদুল ইসলাম, এএসআই মো. জাকির হোসেন ও মো. রাশেদুল ইসলাম৷

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে পুলিশ পরিদর্শক দুলাল চন্দ্র সেন বাদী হয়ে জয়দেবপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন৷





অপরাধ এর আরও খবর

ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা

আর্কাইভ