বৃহস্পতিবার ● ১০ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বগুড়ায় গৃহবধুকে মারপিট বাড়ী ভাংচুর
বগুড়ায় গৃহবধুকে মারপিট বাড়ী ভাংচুর

বগুড়া জেলা প্রতিনিধি ::(২৬ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.১৭মি.) বগুড়ার গাবতলীতে জমি জমার বিরোধের জের বাড়ীঘর ভাংচুর, মারপিট ও লুটপাট করেছে প্রতিপক্ষরা ৷ ঘটনাটি ঘটেছে ৯ নভেম্বর বুধবার দুপুরে উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের মেন্দিপুর পশ্চিমপাড়া গ্রামে ৷
জানাগেছে, মেন্দিপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত লাল মিয়া সরকারের ছেলে আব্দুল ওহাবের সঙ্গে একই গ্রামের হাফিজার সরকারের ছেলে রফিকুল ইসলামের দীর্ঘদিন থেকে জমিজমার বিরোধ ছিল ৷ এর জেরধরে বুধবার দুপুরে রফিকুলের ভাই হেলাল ও মমিনের নেতৃত্বে ১৫ থেকে ২০জনের একদল ভাড়াটিয়া সন্ত্রাসী রামদা, হাসুয়া, রড, লাঠি, বাটাম ইত্যাদি দ্বারা সজ্জিত হয়ে আব্দুল ওহাবের বসতবাড়ীতে হামলা চালায় ৷
হামলাকারীরা এসময় আব্দুল ওহাবের বসতবাড়ী ভাংচুর ও লুটপাট করে ৷ এসময় বাঁধা দিতে গেলে ওহাবের স্ত্রী জলি বেগম (৩০) গুরুত্বর আহত হয় ৷ আহত গৃহবধূ জলি এখন গাবতলী হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন ৷
এ ঘটনায় আব্দুল ওহাব বাদী হয়ে হেলালকে প্রধান করে ৬জনের নাম উল্লেখ পূর্বক ১৫-২০জনকে অজ্ঞাত বলে ১০ নভেম্বর বৃহসপতি থানায় একটি অভিযোগ দায়ের করেন ৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা