শনিবার ● ১২ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৪
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৪
ঝিনাইদহ প্রতিনিধি :: (২৮ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৯মি.) ঝিনাইদহের কালীগঞ্জে শ্যালো ইঞ্জিন চালিত যাত্রিবাহী আলম সাধু ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আমজাদ হোসেন (৫০) ও আমির হোসেন (৪৫) নামে ২ জন নিহত ও অনত্মত ৪ জন আহত হয়েছে৷ ১২ নভেম্বর শনিবার সকাল ৮ টার দিকে কালীগঞ্জ কোটচাঁদপুর সড়কের পাতবিলা নামক স্থানে দুর্ঘটনা ঘটে ৷
নিহত আমজাদ হোসেন কোটচাদপুরের চাঁদপুর গ্রামের কেদার বিশ্বাসের ছেলে ও আমির হোসেন কালীগঞ্জের ঘীঘাটি গ্রামের বাবর আলীর ছেলে৷ আহতেদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক৷
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ কোটচাঁদপুর সড়কে পাতবিলা নামক স্থানে আজ (শনিবার) সকাল ৮ টার দিকে যাত্রী বোঝায় একটি আলম সাধুর সাথে মিনি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় ৷
এতে ঘটনাস্থলে আমজাদ হোসেন নামের ১ জন নিহত হয়৷ আহত হয় অন্তত ৫ জন৷ আহতদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিত্সক আহত আমীর হোসেনকে মৃত ঘোষনা করেন৷
আহত ওপর ৪ জনের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক হলে তাদেরকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷ লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ৷





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা