শিরোনাম:
●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ●   প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান ●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন ●   আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ●   দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে ●   মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা ●   পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ●   ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা ●   আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল ●   নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে ●   অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   চিংম্রংয়ে সাংগ্রাই আয়োজনে উদযাপন কমিটি গঠন ●   বেতবুনিয়ায় পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু ●   ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
রাঙামাটি, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১২ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালিয়ে কোটি টাকার রাজস্ব আদায়
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালিয়ে কোটি টাকার রাজস্ব আদায়
শনিবার ● ১২ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালিয়ে কোটি টাকার রাজস্ব আদায়

---ঝিনাইদহ প্রতিনিধি :: (২৮ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.১০মি.) ঝিনাইদহে পুলিশের সফল অভিযানে এক বছরে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল থেকে ২৬ কোটি টাকার অধিক রাজস্ব আদায় করা হয়েছে৷ কঠোর ভাবে এ অভিযান পরিচালিত হওয়ায় রেজিস্ট্রেনবিহীন মোটরসাইকেল চলাচল প্রায় শুণ্যের কোঠায় নেমে এসেছে৷

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এর নির্দেশে দেশব্যাপি রেজিস্ট্রেশন বিহীন মোটর সাইকেলের বিরুদ্ধে এ অভিযান শুরু করে প্রশাসন৷ আর এরই অংশ হিসেবে ঝিনাইদহ পুলিশ সুপার ট্রাফিক বিভাগকে সহযোগিতা করার জন্য সকল থানার অফিসার ইনচার্জ (ওসি)কে বিশেষভাবে নির্দেশ প্রদান করেন৷

মোটর সাইকেলের মালিকরা রেজিস্ট্রেশন করার জন্য বিআরটিএ অফিসে ভিড় জমতে থাকে৷

বিআরটিএর নির্ধারিত ব্যাংকে রীতিমত লাইন পড়ে যায় রেজিস্ট্রেশনের টাকা জমা দেয়ার জন্য৷ ঝিনাইদহ জেলা ট্রাফিক পরিদর্শক সালাহ উদ্দিন জানান, ইন্সপেক্টর জেনারেল’র নির্দেশে ঝিনাইদহ জেলা ট্রাফিক গত বছরের এপ্রিলে মাস থেকে শুরু করে রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে কঠোর অভিযান৷ রেঞ্জ ডি.আই.জি এবং পুলিশ সুপারের কঠোর অবস্থানের কারনে চলতি বছরের ১৫ অক্টোবর পর্যনত্ম ১৫ হাজার ৩’শ ৬৪ টি মোটরসাইকেল রেজিস্ট্রেশন বাবদ সরকারি কোষাগারে জমা হয়েছে ২৬ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৪’শ ৯৮ টাকা৷

এ সাফল্য সাধারণ জনতার, যারা আইনের হাতকে শ্রদ্ধা করেছেন এবং ঝিনাইদহ জেলায় রেজিস্ট্রেশন বিহীন সাইকেলের সংখ্যা প্রায় শুন্যের কোটায় নামিয়ে এনেছেন৷

জেলা ট্রাফিক পরিদর্শক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে আরো বলেন, এই অভিযানের ফলে একদিকে যেমন বিপুল অঙ্কের রাজস্ব আদায় করা সম্ভব হয়েছে৷ অন্যদিকে মোটরসাইকেল চালনার ক্ষেত্রে শৃঙ্খলা ফিরে এসেছে৷ এছাড়া মোটর সাইকেলের মাধ্যমে যে সব অপরাধ সংঘটিত হতো সেটা অনেকাংশে কমে এসেছে৷





আর্কাইভ