মঙ্গলবার ● ১৫ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জে ৪ হোটেল মালিককে ভ্রাম্যমান আদালতের জরিমানা
নবীগঞ্জে ৪ হোটেল মালিককে ভ্রাম্যমান আদালতের জরিমানা
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: (১অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.৪৫মি.) নবীগঞ্জ শহরের নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং পরিবেশনের দায়ে ৪টি হোটেল মালিককে মোট ১৪ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত৷
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাজিনা সারোয়ার এর নেতৃত্বে ১৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ শহরের বিভিন্ন হোটেলে এ অভিযান পরিচালনা করায় হয়৷
এ সময় অন্যান্য হোটেলকে সতর্ক করে দেওয়া হয়৷
জানা যায়, নবীগঞ্জ শহরের দীর্ঘ দিন ধরে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরী করে ও খোলামেলা পরিবেশে পরিবেশন করে আসছিল৷
মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাজিনা সারোয়ার’র নেতৃত্বে শহর জুরে অভিযান পরিচালনা করা হয়৷
এসময় থানার এস আই চাঁন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনায় সহযোগীতা করেন৷
অভিযানে শহরের থানা পয়েন্টে অবস্থিত শাহ জালাল হোটেলের মালিক জসীম উদ্দিনকে ৭ হাজার টাকা, শহরের নতুন বাজার মোড়ে মাধুরী সুইটমিটের মালিক জান্টু পালকে ৫ হাজার টাকা, ঘোষ মিষ্ঠান্ন ভান্ডারের মালিক তনয় কান্তি ঘোষকে ১ হাজার টাকা ও বিজন কুমার রায়ের মালিকানাধীন অরেকটি হোটেলকে ১ হাজার টাকাসহ জরিমানা মোট ১৪ হাজার টাকা নগদ আদায় করা হয়৷
এ ছাড়াও শহরের বিভিন্ন হোটেল মালিকদের সতর্ক করে দেওয়া হয়৷
ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাজিনা সারোয়ার বলেন, এখন শুধু সতর্ক করা হয়েছে জনস্বার্থে উপজেলা জুড়ে এ অভিযান চলবে৷ তাই সকল হোটেল ব্যবসায়ীদের স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশে খাবার তৈরী করে পরিবেশন করার আহবান জানান তিনি৷





নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২