শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৯ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » পাবনা » ঐক্যবদ্ধই আমাদের বিজিত করবে : ভূমিমন্ত্রী
প্রথম পাতা » পাবনা » ঐক্যবদ্ধই আমাদের বিজিত করবে : ভূমিমন্ত্রী
শনিবার ● ১৯ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঐক্যবদ্ধই আমাদের বিজিত করবে : ভূমিমন্ত্রী

---ঈশ্বরদী প্রতিনিধি :: ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলেই আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা ঐক্যবদ্ধ থাকবো। ঐক্যবদ্ধই সর্বক্ষেত্রে আমাদের বিজিত করবে। তিনি সন্ত্রাস ও জঙ্গিমুক্ত অসাম্প্রদায়িক ঐক্য গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
১৯ নভেম্বর শনিবার বিকালে ঈশ্বরদী প্লাজা কমিউনিটি সেন্টার মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী যুব লীগের ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।
ভূমি মন্ত্রী শরীফ আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় আজ যুবসমাজকে সুসংগঠিত করে অসামান্য উচ্চতায় দাঁড় করিয়েছেন। তিনি বলেন, জুলুম, অত্যাচার ও মাদকাসক্তদের বাংলাদেশ আওয়ামী যুবলীগে ঠাই নাই। মন্ত্রী আরও বলেন, এদেশে বিশ্বসঘাতকদের জন্ম বারবার হয়েছে। তিনি বলেন, মীর জাফর, গোলাম আজম, খন্দকার মোশতাক ও জিয়াউর রহমানদের বিশ্বাসঘাতকতার কারণে প্রকৃত সোনার বাংলাদেশ গড়তে সময় লেগেছে। মন্ত্রী শরীফ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সুখী সমৃদ্ধশালী আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে আমরা এগিয়ে চলেছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিমুক্ত অসাম্প্রদায়িক সমাজ তথা বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নের জন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পরে মন্ত্রী উত্তরবঙ্গের বিভিন্ন জেলার যুব লীগ নেতাদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন।
বাংলাদেশ আওয়ামী যুব লীগের ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি শিরহান শরীফ তমাল ও সাধারণ সম্পাদক রাজিব সরকারকে নির্বাচিত করা হয়েছে এবং পৌর শাখার যুব লীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব ও আরিফুল ইসলাম লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে পাবনা-৫ আসনের এম.পি. গোলাম ফারুক প্রিন্স, বাংলাদেশ আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুব লীগ নেতা আবু আহাম্মেদ নাসিম পাভেল, রাজশাহী মহানগর যুব লীগের সভাপতি রমজান আলী, কেন্দ্রীয় যুব লীগের সহ-সম্পাদক জামাল উদ্দিন, সদস্য মোখলেছুর রহমান তালুকদার, বগুড়া জেলা যুব লীগের নবনির্বাচিত সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, পাবনা যুব লীগের সভাপতি শরীফ উদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক রাকিব হোসেন টিপু, পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদক মাহজেবিন শিরীন পিয়া প্রমুখ বক্তব্য রাখেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)