শিরোনাম:
●   পার্বতীপুরে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ●   মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ●   ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ●   রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা ●   পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ ●   গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ ●   সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু ●   পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ●   সময় ও পরিস্থিতি তারেক রহমানের উপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা ●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন ●   আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ ●   পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ ●   ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার ●   বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ●   কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা ●   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা ●   ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ●   সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার ●   নাঈম উদ্দীনের উপর পুলিশের হামলার ঘটনায় গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ ●   পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর ●   ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ●   ১৮০ দিনের কর্মসূচি দৃশ্যমান করা ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর ●   কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ●   কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এর শ্রদ্ধা ●   রাবিপ্রবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ●   আমের মুকুলে সেজেছে ঈশ্বরগঞ্জ : বাম্পার ফলনের সম্ভাবনা ●   একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান : চুয়েট ভিসি
রাঙামাটি, রবিবার, ১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২০ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে হত্যার দায়ে রাজমিস্ত্রির ১০ বছর কারাদন্ড
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে হত্যার দায়ে রাজমিস্ত্রির ১০ বছর কারাদন্ড
রবিবার ● ২০ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে হত্যার দায়ে রাজমিস্ত্রির ১০ বছর কারাদন্ড

---মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (৬ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.১০মি.) গাজীপুরে হান্নান মিয়া (৪২) নামের এক রাজমিস্ত্রিকে হত্যার দায়ে মো. ইদ্রিস আলী (৪২) নামের আরেক রাজমিস্ত্রিকে দশ বছর সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

২০ নভেম্বর রবিবার বিকেলে গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক জনাকীর্ন আদালতে এ রায় দেন। রায়ে দন্ড প্রাপ্ত আসামিকে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদন্ড দেয়া হয়।

দন্ডপ্রাপ্ত মো. ইদ্রিস আলী ময়মনসিংহের মুক্তাগাছা হালিদা এলাকার মৃত হাবেজ উদ্দিনের ছেলে এবং জয়দেবপুর থানাধীন শিবরামপুর এলাকার দেওয়ান আলমাছে বাসার ভাড়াটিয়া।

নিহত হান্নান মিয়ার বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার লরারচর গ্রামে। তিনি জয়দেবপুর থানার শিবরামপুর এলাকার লিটনের বাসায় ভাড়া থেকে এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন।

গাজীপুরের পিপি মো. হারিছ উদ্দিন আহম্মদ জানান, ২০১৪ সালের ১২ জুন ইদ্রিস আলীর বাড়িতে লুডু খেলাকে কেন্দ্র করে হান্নান মিয়া ও ইদ্রিস আলীর ঝগড়া হয়।

এক পর্যায়ে ইট দিয়ে হান্নান মিয়ার কপালে আঘাত করে ইদ্রিস আলী। এতে হান্নান মিয়ার গুরুতর জখম হয়। স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে নিহতের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে ওই বছরের ১৫ জুন ইদ্রিস আলী ও তার স্ত্রী শিউলী বেগমকে আসামি করে জয়বেপুর থানায় মামলা করেন। মামলা দায়েরের পর ময়মনসিংহ থেকে আসামি ইদ্রিস আলীকে গ্রেফতার করে পুলিশ।

তদন্ত শেষে জয়দেবপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াৎ হোসেন ইদ্রিস আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর আদালতে অভিযোগ গঠন করা হয়। মামলায় আটজনের সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত রবিবার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রাাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পিপি মো. হারিছ উদ্দিন আহম্মদ, আসামিপক্ষে ছিলেন মেহাম্মদ সারোয়ার-ই-কায়নাত।





আর্কাইভ