বুধবার ● ৭ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সুন্দরবনে বনদস্যু বাহিনীর ২ সদস্য নিহত : ১১টি আগ্নেয়াস্ত্র, ২২৭ রাউন্ড গুলিসহ সরঞ্জামাধি উদ্ধার
সুন্দরবনে বনদস্যু বাহিনীর ২ সদস্য নিহত : ১১টি আগ্নেয়াস্ত্র, ২২৭ রাউন্ড গুলিসহ সরঞ্জামাধি উদ্ধার
এস.এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে ফিরে (বাগেরহাট প্রতিনিধি)::(২৩ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.২৬মি.)সুন্দরবনে র্যাবের সঙ্গে বনদস্যু বাহিনীর ‘বন্দুকযুদ্ধে’ দস্যু বাহিনীর দুই সদস্য নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ১১টি আগ্নেয়াস্ত্র, ২২৭ রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জামাধি উদ্ধার করেছে র্যাব।
বুধবার ৭ ডিসেম্বর সকালে পূর্ব সুন্দরবনে শরণখোলা রেঞ্জের দুধমুখী বাদামতলা খাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন,বনদস্যু শামসু বাহিনীর সদস্য আল আমিন (৩৫) ও হোসেন মোল্লা (৩০)।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে র্যাব-৮ এর একটি দল বুধবার সকালে সুন্দরবনের দুধমুখী খালের বাদামতলা এলাকায় অভিযান শুরু করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা গুলি বর্ষণ শুরু করে। এ সময় র্যাবও পাল্টা গুলি চালায়। ঘণ্টাব্যাপী গোলাগুলির একপর্যায়ে বনদস্যুরা বনের গহীনে পালিয়ে গেলে র্যাবের সদস্যরা সেখানে তল্লাশি শুরু করে।
এ সময়ে বনের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ১১টি আগ্নেয়াস্ত্র ও ২২৭ রাউন্ড গুলি এবং দুই বনদস্যুর মৃতদেহ উদ্ধার করে। পরে স্থানীয় জেলেরা নিহত দুইজনকে আল আমিন ও হোসেন মোল্লা বলে জানায় এবং তারা শামসু বাহিনীর বনদস্যু বলে শনাক্ত করে।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)