শুক্রবার ● ৩০ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় তাইন্দং বিএনপির নেতাকর্মীরা আওয়ামীলীগে যোগদান
মাটিরাঙ্গায় তাইন্দং বিএনপির নেতাকর্মীরা আওয়ামীলীগে যোগদান

মাটিরাংগা প্রতিনিধি :: পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উপজেলা জিয়া পরিষদের সাধারন সম্পাদক ও মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: কামাল হোসেনসহ তাইন্দং ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আওয়ামীলীগে যোগদান করেন ৷
২৬ অক্টোবর তাইন্দং ইউনিয়ন আওয়ামী যুবলীগ কাউন্সিলের প্রথম অধিবেশনে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: শামছুল হক ও খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারন সম্পাদক কে এম ইসমাইল হোসেনের হাতে ফুলের তোড়া উপহার দিয়ে এই যোগদান অনুষ্ঠিত হয়৷ জানা গেছে, যোগদানকৃতদের মধ্যে ৪নং ওয়ার্ড তাইন্দং ইউনিয়ন বিএনপির যুবদল ও ছাত্রদল নেতা মো: মনির হোসেন,মো: জয়নাল আবেদিন,আবু হানিফ,মো: ফয়েজ আহম্মদ,মো:আমির হোসেন,মো:সাইফুল ইসলাম উল্লেখযোগ্য ৷
এ সময় আওয়ামীলীগের রাজনৈতিক আদর্শকে ভালবেসে যারা বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদান করেছে তাদের স্বাগত জানিয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো: শামছুল হক বলেন,এখন থেকে তারা আওয়ামী পরিবারের সন্তান হিসেবে বিবেচিত হবে ৷
আপলোড : ৩০ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১২.৩১ মিঃ





খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ
হাদি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল
খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তিতে প্রকাশনা উৎসব