রবিবার ● ১১ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » খেলা » কাউখালীতে নাইন সাইট ক্রিকেট টুর্ণামেন্ট শুরু
কাউখালীতে নাইন সাইট ক্রিকেট টুর্ণামেন্ট শুরু
কাউখালী প্রতিনিধি :: (২৭ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ১.২৫মি.) কাউখালী উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে মরহুম রুহুল আমিন চেয়ারম্যান স্মরনে, তার পরিবারের আয়োজনে নাইন সাইট ক্রিকেট টুর্ণামেন্ট উদ্ভোধনী ম্যাচ ১১ ডিসেম্বর রবিবার সকাল ১০টায় কাউখালী উপজেলা পরিষদ মাঠে শুরু হয়।
নাইন সাইট টুর্ণামেন্টের উদ্ভোধনী অনুষ্ঠানে উদ্ভোধক ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরী (চৌচামং)। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতার, ৪নং কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যাজাই মারমা, আ’লীগ উপজেলা শাখার সাধারন সম্পাদক মো. এরশাদ সরকার, কাউখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম, আ’লীগ উপজেলা শাখার যুগ্ম-সাধারন সম্পাদক মো. বেলাল উদ্দিন প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মো. ওমর ফারুক, মো. ময়ুক, মো. জাহেদ, মো. শাহাবুদ্দিন। আম্পায়ার হিসাবে উপস্থিত ছিলেন মো. শাহাদত হোসেন রাজু, মো. মাহবুবল মাওলা রাজু। নাইন সাইট টুর্ণামেন্টে মোট ৬টি দল অংশগ্রহন করবে বলে সিএইচটি মিডিয়াকে টুর্ণামেন্ট পরিচালনা কমিটি জানিয়েছেন ।





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল