শিরোনাম:
●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
রাঙামাটি, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৭ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » কৃষি » বান্দরবানে বিএনপি’র প্রতিনিধি সভা
প্রথম পাতা » কৃষি » বান্দরবানে বিএনপি’র প্রতিনিধি সভা
শনিবার ● ১৭ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবানে বিএনপি’র প্রতিনিধি সভা

---মো. নুর হোসেন, বান্দরবান জেলা প্রতিনিধি ::(৩ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.২২মি.) বান্দরবানে জাতীয়তাবাদি দল (বিএনপি)’র প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১০ টায় স্থানীয় সাঙ্গু আবাসিক হোটেলের সভাকক্ষে বান্দরবান জেলা বিএনপির এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

এ প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন বান্দরবান জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আজিজুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

সভায় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি’র চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, সহ-সম্পাদক হারুনুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রাহমান বিপ্লব।

এ প্রতিনিধি সভায় বান্দরবান জেলার নেতৃবৃন্দদের মধ্য হতে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির উপজাতীয় বিষয়ক সম্পাদিকা ও সাবেক এমপি মাম্যাচিং, জেলা বিএনপির নেতা ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ এবং জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সচিত্র মৈত্রীর সম্পাদক অধ্যাপক মো. ওসমান গণি।
প্রধান অতিথি কর্মীদের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন, দেশে গণতন্ত্রের পুনরুদ্ধার আন্দোলনে সকল গণতান্ত্রিক দলকে একযোগে কাজ করতে হবে। আমাদের সকলের মান অভিমান ও কোন্দল ভুলে গিয়ে আগামী নির্বাচনকে সামনে রেখে সু-শৃঙ্খলভাবে কাজ করতে হবে। শহীদ জিয়ার আমলেই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সূচনা সৃষ্টি হয়েছিল। আজ দেশে অস্থিরতা বিরাজ করছে, চাঁদাবাজি, খুন, গুম ও হত্যাসহ নানা অপকর্ম বেড়ে গেছে। আর এসব অপকর্মগুলো চালিয়ে যাচ্ছে সরকার দলীয় কর্মরা। পরিশেষে প্রধান অতিথি সকল নেতা কর্মীদেরকে একে অপরের সহযোগীতার মাধ্যমে ভ্রাতৃত্ব সুলভ আঁচরনের মধ্যদিয়ে সু-শৃঙ্খলভাবে দলীয় কার্যক্রম চালিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)