শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩১ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সংবাদ সম্মেলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক : ১২ দফা প্রস্তাব
প্রথম পাতা » প্রধান সংবাদ » সংবাদ সম্মেলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক : ১২ দফা প্রস্তাব
শনিবার ● ৩১ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সংবাদ সম্মেলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক : ১২ দফা প্রস্তাব

--- শনিবার সকালে তোপখানা রোডে কমরেড নির্মলসেন মিলনায়তনে আহুত সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক তৃণমুলে উন্নয়ন ও গণতন্ত্র নিশ্চিত করতে স্বশাসিত, গণতান্ত্রিক, জবাবদিহীমূলক ও ক্ষমতাসম্পন্ন প্রতিষ্ঠান হিসাবে স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন দলীয় প্রতীকে নির্বাচনের চেয়ে অনেক বেশী জরুরী হচ্ছে প্রয়োজনীয় সংস্কার সাধন করে জনগণের সবচেয়ে কাছের সরকার হিসাবে কার্যকরি ও শক্তিশালী স্থানীয় সরকার গড়ে তোলা। তিনি বলেন, বিদ্যমান অগণতান্ত্রিক পরিবেশ ও এককেন্দ্রীক স্বৈরতান্ত্রিক শাসন কাঠামোয় দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন তৃণমুল পর্যায়ে সরকারি দল ও জোটের রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রছায়ায় দলীয়করণ ও দলবাজির বিপদ আরো বৃদ্ধি পাবে; সহিসংতা ও হানাহানিও বৃদ্ধি পাওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। স্থানীয় সরকার ব্যবস্থায় সরকার ও সরকারি দলের নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব আরো নিরংকুশ হবে। নিজেদের ভুল রাজনৈতিক কৌশল ও সরকারি দমন-নিপীড়নের মুখে সরকারের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ যখন অনেকটা ছত্রভঙ্গ ও দিশেহারা তখন দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন যে সরকার ও সরকারি দলের আধিপত্য আরো পাকাপোক্ত করবে তা নিয়ে সচেতন কারই সংশয়ের অবকাশ নেই। তিনি বলেন, একদিকে ্রশাসক নিয়োগ আর অন্যদিকে সংসদ সদস্যদের খবরদারি এবং সরকারের রাজনৈতিক ও আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণের কারণে স্থানীয় সরকারসমূহ দুর্বল, পঙ্গু ও অকার্যকরি হয়ে আছে। এই পরিস্থিতির পরিবর্তনে তার প্রয়োজনীয় সংস্কার সাধন করতে না পারলে স্থানীয় সরকার বা তার নির্বাচন নিয়ে যতই মাতামাতি করা হোক না কেন বাস্ততে তাতে তৃণমুল পর্যায়ে উন্নয়ন-অগ্রগতির নেতৃত্ব দানকারী গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে কার্যকরি স্থানীয় সরকার বলে কিছু গড়ে উঠবে না। তিনি বলেন, আমাদের বহুত্ববাদী সমাজে স্থানীয় সরকার নির্বাচন সবার জন্যই অবারিত রাখা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে তিনি স্থানীয় সরকার ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার সাধনে পার্টির পক্ষ থেকে ১২ দফা দাবি তুলে ধরেন। দাবিসমূহ হচ্ছেÑ

১. স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠানের আগে স্বশাসিত, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ক্ষমতাসম্পন্ন স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠায় প্রয়োজনীয় আইন প্রণয়ন করুন এবং তা বাস্তবায়নে কার্যকরি পদক্ষেপ গ্রহণ।
২. স্থানীয় সরকার নিয়ন্ত্রণে সরকারের অনাকাংখিত রাজনৈতিক ও আমলাতান্ত্রিক কর্তৃত্ব বাতিল।
৩. স্থানীয় সরকার পরিচালনায় প্রশাসক নিয়োগের বিধান পুরোপুরি বাতিল।
৪. স্থানীয় সরকারের উপর সংসদ সদস্যদের খবরদারি ও কর্তৃত্বের অবসান ঘটানো।
৫. কোন বাধা ছাড়াই কেন্দ্রীয় বরাদ্দ সরাসরি ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের কাছে পৌঁছানো নিশ্চিত করুন। বাজেট প্রণয়ন ও প্রয়োজনীয় সম্পদ সংগ্রহে স্থানীয় সরকারকে নির্দিষ্ট এখতিয়ার প্রদান।
৬. প্রতিমাসে স্থানীয় সরকার তার কাজের বিবরণী বাধ্যতামূলকভাবে জনসমক্ষে প্রকাশ এবং প্রতি তিন মাস পরপর তাদের কর্মকান্ডের উপর গণশুনানীর আয়োজন করা।
৭. স্থানীয় সরকারের মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ মেম্বারদের মধ্যে ক্ষমতার গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলা।
৮. দেশে ক্রিয়াশীল রাজনৈতিক-সামাজিক সংগঠনের প্রতিনিধিদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণেল সুযোগ নিশ্চিত করা। স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণকে সহজতর করা।
৯. নির্বাচনে টাকার খেলা, সন্ত্রাস, মাস্তানী, পেশীশক্তি, প্রশাসনিক ম্যানিপুলেশন, মনোনয়ন বাণিজ্য, সাম্প্রদায়িকতা বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা।
১০. নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে যেকোন ধরনের হুমকি, চাপ ও বাধা প্রদান কঠোর শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত হবে এবং তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ নিশ্চিত করা।
১১. নির্বাচনী প্রচারসহ সমগ্র নির্বাচনী তৎপরতায় প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিত করা।
১২. অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা এবং বর্তমান অকার্যকরি ও অগ্রহণযোগ্য নির্বাচন কমিশনের পরিবর্তন করে গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠা করা।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি উপরোক্ত দাবিসমূহ বাস্তবায়নে জনমত গঠনসহ আন্দোলনের উদ্যোগ নেবে। পাশাপাশি গণতান্ত্রিক পরিবেশে পার্টির নিজস্ব দলীয় নির্বাচনী প্রতীক ‘কোদাল’ মার্কা দিয়ে স্থানীয় সরকারের নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতিও অব্যাহত রাখবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, মুখলেছুর রহমান, আবু হাসান টিপু, রাশিদা বেগম, এ্যাপোলো জামালী, শাহাদাৎ হোসেন খোকন, মোজাম্মেল হকসহ পার্টির কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।
(প্রেস বিজ্ঞপ্তি) আপলোড : ৩১ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৬.১১ মিঃ





প্রধান সংবাদ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা

আর্কাইভ